পোস্টগুলি

দিনগুলি মোর (মোঃ রহমত আলী)

ছবি
দিনগুলি মোর ============== মোঃ রহমত আলী ============== দিনগুলো আর ফিরলো না মোর, সেই হারিয়ে যাওয়া দিন আমার। স্মৃতির মায়ায় থির আমি, চোখের হারালো নিদ আজি। আকাশ রঙিন রঙের ছিল আমার, আজ মেঘেতে পুরো দিন যে ভারী। রাত ছিল রোজ পূর্ণিমা-রাণী! বয়সে আজও মনেতে জোয়ানি, কোথা সেই হারানো দিন হামারি। দিনগুলো আর রইলো না মোর.. সেই হারিয়ে যাওয়া দিন আমার। ২৭.০৬.২০২৫

বেলা অবেলা (মোঃ রহমত আলী)

ছবি
বেলা-অবেলা ============== মোঃ রহমত আলী ============== ছিলাম এক তালে এখন নানান জালে এক ভাইয়ের ছলে আরও বন্ধুর চালে বাঁচি ডুবে নোনা জলে। আজ যে করে হেলা কাল বেলা অবেলা পথে ঘাটে যত মেলা দেখা যায় কত খেলা আমি শুধু একেলা। আছি আজো মনোবলে কথা কাজ যেন মিলে জেগে রাত হলো সকাল কোথা গেলো সেই কাল ছেলেবেলার শেষ বিকাল। ২৫.০৬.২০২৫

ইতিহাস কথা বলে (মোঃ রহমত আলী)

ছবি
ইতিহাস কথা বলে ============== মোঃ রহমত আলী ============== হাওয়া উল্টো বইতে কতক্ষণ? স্রোত থেমে যেতে যতক্ষণ। হিসেব মিলিয়ে দেখো ইতিহাস কি বলে? সাক্ষী প্রকৃতি, আজও সাক্ষ্য দিচ্ছে! জেনে-রেখো এবং মনে-রেখো, ঘুরেফিরে আসে সাদা কালো, লাল নীল মেঘ, সাথে পাগলা হাওয়ার পাগলা বেগ। প্রকৃতির এ অভিনব রোজকার যুদ্ধে; আবহাওয়া বদলায় সময়ের সাথে, নির্মাণ হয়, আবার ভেঙে চুরমার। মনে রাখতে হবে পৃথিবীর আকার বিশাল, তথাপি আবার অতি ক্ষুদ্রও বটে, তাই এক মরজি কিন্তু সদা চলে তাঁর। ঠিক আছে স্রোতের তালে চলতে হয় বৈকি! তবে হাওয়ার গতি বুঝে নয় কী? সময়ের শিক্ষায়, ইতিহাসের দীক্ষায়, যদিও কিছু গ্রহণ করা না হয়, তবে মনে রেখো বন্ধু, ইতিহাস-ও কিন্তু কথা বলতে জানে। তাই অতীত ভুলে গেলে হবে না; বর্তমান হবে অতীত, ভবিষ্যৎ হবে জবাব। শিশু থেকে যৌবন, শেষে বৃদ্ধ কাল, তবে প্রকৃতি আজও যুবক জোয়ান জমিন আসমান, হুঁশিয়ার সাবধান জালিম জানোয়ার, প্রকৃতি সদা প্রস্তুত প্রাকৃতিকভাবে প্রকৃত শোধ নিতে। ১৮.০৬.২০২৫

কে বা দেখে ! (মোঃ রহমত আলী)

ছবি
কে বা দেখে ! ============== মোঃ রহমত আলী ============== নদীর ভাঙন দেখা যায় সময়ে আবার রুখা যায় মনের ভাঙন দেখে কে ভেঙে গেলে আগলায় কে ? পাহাড় থেকে ঝর্ণা নেমে সাগর সুখের ঢেউয়ে দোলে নদী শুকিয়ে মরু হলে মাঝিমাল্লা ছাড়া মরে কে ? আকাশ কালো মেঘলা হলে বৃষ্টি হয়ে অঝোরে ঝরে অন্তর যখন দুঃখে কাঁদে দেখে বা কে ! মোছায় বা কে ? ১৬.০৬.২০২৫

এসো মানুষ হই - (মোঃ রহমত আলী)

ছবি
এসো মানুষ হই - ============== মোঃ রহমত আলী ============== এসো মানুষের কথা বলি ! অমানুষের কানে কানে, অচেনা যত আছে, চেনাজানা কত রূপে গুণে, শহরের ঘরে ঘরে। পাখির বুকে মারে তীর, জনে জনে জেনেশুনে, দেখতে-শুনতে হায়্ মানুষও বটে, তবে প্রমাণিত অমানবিক নিষ্ঠুর জঘন্য কত, নেই বিবেক, মৃত আবেগ, আছে শুধু লোভ। এসো মানুষ খুঁজে দেখি ! চেনা চেনা চেহারা হঠাৎ হয়ে যায় অচেনা, যুগ যুগ দেখেও, বিশ্বাস করেও, যায় না চেনা। এত এত সুন্দর চেহারা, ব্যবহার পেয়ারা, তবে ভেতরে নেই নামমাত্র মানবিক মানুষ। মানুষ তো সবাই, তথাপি খুঁজেও আজ না পাই, তাহলে কেমন জিন্দা এরা, মনুষ্যত্ব যে মুর্দা। এসো আগে মানুষ হই ! মানবতা বোধ বাঁচিয়ে রেখে, মানুষের জন্য, সৃষ্টিকূল ভালোবেসে নিঃস্বার্থ উপকার করে। শুধু মুখেই মানবতা.. না না বন্ধু, আগে নিজে মানবিক হয়ে যান। মানুষ হয়েও অমানুষের মতো আগুন দিওনা মানুষের ঘরে, সাক্ষ্য হবে সত্য, মিথ্যা বলো না, আমানতে খেয়ানত না হয় ভুলে, মানুষ হলে। হক হরণ, হনন, জুলুম করা মানুষের কাজ নয়, তাই এসো ভাই এসো মাটির মানুষ হয়ে, আপনা ভেতর সত্য মানুষ খুঁজে ; আগে মানুষের মতো সাদা মানুষ হই, আর সৎ সততার সহিত মানুষ হয়ে ...

নির্বিকার (মোঃ রহমত আলী)

ছবি
নির্বিকার ============== মোঃ রহমত আলী ============== নির্ণয় যেন কেমন কমল হচ্ছে রূপক গড়ল পাচ্ছে পদক সরল মনে জখম। নিয়ম চলে অনিয়মে নীতিতে কেন অকীর্তি প্রীতি নামের পিরিতি পূরক তবে কী খ্যাতি। উদার কে আশানুরূপ জবাব প্রশ্নের অনুরূপ আকারে বড় অঙ্গীকার মানবতা আজ নির্বিকার। ০৮.০৬.২০২৫

আশাবাদী (মোঃ রহমত আলী)

ছবি
আশাবাদী ============== মোঃ রহমত আলী ============== আমি প্রতিযোগী হতে চাই না, আমি সহযোগী হতে চাই। আমি হতাশার প্রহরে নাই, আমি আশাবাদী তাই। আমি দিবালোকে জোনাক খুঁজি, আমি চাঁদ-তারা দেখে স্বপ্ন বুনি, আমি শত নিরাশার মাঝেও, আশার এক একটি প্রদীপ জ্বালি। আমি শান্ত জীবনের অশান্ত সময়ের জোয়ার ভাটায় ডুবে বাঁচি। আমি মৌমাছি আর পিঁপড়ের সংগ্রাম দেখে-দেখে ভাবি। আমি কাদার ভেতর লুকায়িত পাথর তুলে যতনে রাখি। আমি মানবতার খোঁজে মানবিক চোখগুলো খুঁজে ফিরি। আমি উপকার করে যেতে চাই, আমি বিনিময়ের আশায় নাই, আমি কিছু প্রশ্নের উত্তর নাহি পাই, শুধু জানি এই আছি এই নাই। আমি শান্ত শান্তি চাই, আমি হানাহানিতে মোটেও নাই, আমি ভালোবাসি সৃষ্টিকূল, আমি বিশ্বাস করি ভালোবাসা মূল। ০৪.০৬.২০২৫

মগজ ধোলাই (মোঃ রহমত আলী)

ছবি
মগজ ধোলাই ============= মোঃ রহমত আলী ============= বললে কথা বাড়ে চুপ থাকলে ঘাড়ে কানে শুনলে গুম চোখে দেখলে খুন মাথা ব্যথা যাঁর পাগল নাম তাঁর। পা বাড়ালে গর্ত হাত ধরলে শর্ত বিনয়ী হলে তর্ক ভদ্র বলে দুর্বল উগ্র তাই সবল কথা বললে আরো.. ০৩.০৬.২০২৫

বেমানান (মোঃ রহমত আলী)

ছবি
বেমানান ============== মোঃ রহমত আলী ============== মাকড়সার থেকেও ভয়ানক জাল, কিছু মানুষের অমানবিক চাল, কন্ঠে মানবিক যা.. তা জাল বিছানোর ঢাল। হাসি মুখে মিষ্টি কথায় বিষ গিলিয়ে দেয়, বন্ধু হয়ে বুক মিলালেও পিঠে ছোরা দেয়, বিশ্বাস যায় না করা তবু নিঃশ্বাস নিতে হয়। সময়ে বন্ধুর আসল পরিচয়, তাই দুঃখের সুযোগে নামমাত্র সুখটাও লুটে নেয় প্রিয় ! চালবাজ চক্র বহুরূপে চারিধারে মগ্ন, ফাঁদ পেতে চালচালে বন্ধু হয়েও জঘন্য, সত্য বলিলে মান যায় চলে ; আমি হই ঘৃণ্য।। সৎ থেকেও বাঁচা বড়ো দায়, এ কোন যুগ হায়্ ! সত্য জেনেও বিশ্বাসে বোধ লয় না জ্ঞাতসারে, তাও ভালো অন্ধ, চলে তবু বিশ্বাসের অনুমানে। বিশ্বাসে জাল বুনে.. প্রতি নিঃশ্বাসে চালচালে ; তাহলে তারাই ভালো যারা বিশ্বাস ভেঙে হাসে। বিশ্বাসে বিশ্বাসী হয়ে কদাচিৎ মরা সাগরেও ঢেউ খেলে ওঠে বা মরুপ্রান্তর বাগিচা সাজে। নিঃশ্বাস চলে বিশ্বাসে বিশ্বাসে যদিও, সময় শেষে হার শত আত্মবিশ্বাসী হলেও। কথা রাখতে পারে-না তবুও কথা দিতে জানে, ক’জন মাত্র এমন স্বভাবে সাথী বিপদের দিনে ! বড্ড বেমানান সত্বেও চলা জেনেশুনে, বন্ধুর বদলানো রূপ দেখে হাসি মনে-মনে।। ০১.০৬.২০২৫ ...

রাজ ফাঁস ( মোঃ রহমত আলী )

ছবি
রাজ ফাঁস ============== মোঃ রহমত আলী ============== সবাই সাধু , দেখায় জাদু , আমার কাকু , তোমার দাদু , সরল সোজা পথের পথিক কাবু। মশাই বাবু , কসাই কভু , দেখায় মধু , ফাঁসায় যদু , সাধের কামাই খোয়ায় হায়্ বুদ্ধু। দেশের হাল , বাপের মাল , মরা কে মার , দশের চাল , সবার বলন মহা সাধু-সাধু চলন। শিক্ষিত জনে , দীক্ষিত ক'জনে , রক্ষক যে-জন , ভক্ষক সে-জন , সৎ সাধারণের জন্য তৈয়ার মরণ। বোবা হাসে , কানুন দেখে , কানা কাঁদে , বিচার চেয়ে , রাজা’র রাজ তথাপি না-হয় ফাঁস। ২৯.০৫.২০২৫

বুকে বল রেখে চল ( মোঃ রহমত আলী )

ছবি
বুকে বল রেখে চল =============== মোঃ রহমত আলী =============== বুকে সাহস বেঁধে চল , যদিও বল আছে কম , একদিন হবেই সফল , সত্য সৎ সততাই বল। মন শক্ত করে তুই গড় , মিথ্যাকে করিস না ডর , সত্যের ওপর কর ভর , বুকে সাহস ধরে চল। মাটির জন্য মায়া কর , সত্যটাকে আগলে ধর , বুকে বল রেখে সত্য বল , ওরে নবীন দামাল দল। তোর মাথার ওপর আকাশ , মায়ের দোয়া আশীর্বাদ , চোখের জল মুছে ফেল , মা’কে ভালোবেসে চল। ও তোর মনটা যেন না’হয় দুর্বল , মিথ্যার নেই কোনো বল, তুই সত্য হলেই হবি রে সফল , সদা মনে সৎ সাহস রেখে চল।। ২৫.০৫.২০২৫

দম যদিও কম ( মোঃ রহমত আলী )

ছবি
দম যদিও কম ============== মোঃ রহমত আলী ============== পাল তুলেছি হাল ধরিতে, ঘাট ছাড়িতে নয়। খাল খুঁড়েছি জল আনিতে, কুমির আনিতে নয়। গাছ লাগালাম ছায়ার আশায়, ফলের আশায় নয়। আফসোস ভরসায়, আশা প্রতীক্ষায়, তবুও নিরাশা নয়। আপনা দম যদিও কম আপন সম্বল, তাও কম তো নয়। সৎ আদর্শ ধরেই এগিয়ে হবো সফল, যদিও জয় হয় বা নয়। মাজমা জমিয়াছে তামাশা দেখিতে, প্রতিবাদ করিতে নয়। চুপ আছি যে তাই ধৈর্য ধরিয়া, অন্যায় সহিতে নয়। ১৯.০৫.২০২৫

ছাই - ( মোঃ রহমত আলী )

ছবি
ছাই - ============= মোঃ রহমত আলী ============= ঘরে আগুন লেগেছে, ঘরের চিরাগ থেকে, বাহিরের বাতাস এসে হাওয়া দেয় ছাই হতে। ঘরের ডাকাত লুটেছে ঘর বারবার, বাহিরের চোর নিয়েছে ভাগ আবার। নিজের ঘর পাগলও চেনে বটে, সে কত জ্ঞানী আর কত ভালো, যে কু-স্বার্থে নিজেই নিজের ঘর ভাঙে। ঝড়ো হাওয়া দেয় অনেকে.. দাওয়া দেয় কে ? মায়া দেয় অনেকে.. মমতা কার মনেতে ? ফাগুনে আগুন দিয়ে খেল-খেলা সহজ ! নিভাতে পারে এমন কার আছে সাহস। আয়না ভেঙে হায়্ ! হায়না রূপে চায়, ভয়াবহ চেহারায় কত রূপ দেখা যায়। যে ঘরে জন্ম সেই ঘরের পর্দা বিলিয়ে বাজারে, হাসে দেখো বেকুব লুটিয়ে ইজ্জত নিলামে। ০৫.০৫.২০২৫

আত্মিক আলাপ ( মোঃ রহমত আলী )

ছবি
আত্মিক আলাপ =============== মোঃ রহমত আলী =============== কবি তুমি কাঁদছো কেন? একা নীরবে নীরবে! এ দুঃসময় রইবে নাকো এক মতোন। বড়ো অসহায় কোথাও কেউ নেই! মনেহয় আমার ওপরে প্রভুও নেই! কবি তুমি নিরাশ হয়েও না। যেমন হক আর নাহক্ জুদা-জুদা। তেমন পাক আর নাপাক্ এক নয়। কেউ নেই তাতে কি।। সত্য এবং সৎ সততা তো আছে তোমার। এক আল্লাহ্ আছে তোমার আর সবার।। ধৈর্য ধরো সবুর করো.. অতি-উত্তম কিছু হবে.. এখানে সত্য প্রায় মৃত; মিথ্যার পিছে হাজার.. আরো জয়জয়কার। সত্য কখনো মরে না। মিথ্যার মৃত্যু অনিবার্য। সৃষ্টিকর্তা একদিন সবাইকে একত্রিত করে ইনসাফের সাথে ন্যায়-বিচার কার্যকর করবেন। যা তাকদীরে.. না কম হবে না বেশি। তোমার থেকেও শত দুখী তবুও খুশি। কবি তুমি আর কেঁদোনা ভেঙে পরোনা।। এখানে কেউ কারো নয়; সুখে হিংসা.. দুখে সুযোগ খোঁজে হায়্! যাঁরা কারো’র হক হরণ করেনা। ফরজ পূরণ সহ যাকাত আদায় করত; (করোত) সালাত কায়েম করে হালাল-হারাম মেনে চলে। অবশ্যই সৃষ্টিকর্তা সবার ওপরেই দয়ালু। তিঁনি সরিষার দানার কণা পরিমাণ-ও জুলুম করেন-না মাখলুকের উপর। আসল বিজয়ী তো সেই যে আখিরাতে জয়ী।। এখানে কে আপন? কার আপন? কে? স্বার্থ ছাড়া কে...

চালবাজ ( মোঃ রহমত আলী )

ছবি
চালবাজ ============= মোঃ রহমত আলী ============= ছুড়ে মারো যত আছে আরো.. মিথ্যার বাণ, ওহে ভীরু কাপুরুষ বেওকুফ নাদান, সত্যের সাথে লড়ার মতো তুমি নও বলোবান্! মিথ্যা জুড়ে জুড়ে ছোড়ো যতই তীর, সত্যের ততই হবে মজবুত আরো ভিত, মিথ্যাবাদী অকৃতজ্ঞের এটাই স্বাভাবিক রীত। জোর খাটাও আরো আরো.. ঝুট বলে বলে, সত্যের কাছে হেরে যাবে মিথ্যা অতি-অচিরে। ক্ষণিকের তরে হেসে-খেলে নেচে-গেয়ে নাও, কাল হিসাব হবে পরিমাপে ইনসাফের পাল্লায়। ঝুটমুট যে খেলা খেলে গেলে হায়্! তৈয়ার থেকো ভাই সত্যের মুখোমুখি জবাবদিহিতায়। যতই করো হঠকারিতা আরো.. অসত্য গড়ো, ঝুটা বাহাদুরি তোমার সীমাবদ্ধ এ পর্যন্তই মাত্র। অসৎ উদ্দেশ্য আর মিথ্যা তোমার হাতিয়ার, সময়ে-সময়ে নিকৃষ্ট চাল চালো ওরে চালবাজ। এক মোরগ হজম করতে চাও কতবার? সাথ আমার সত্য দিশা বাবা মায়ের আশীর্বাদ। ৩০.০৪.২০২৫

তোমাদের কি হয়েছে ! ( মোঃ রহমত আলী )

ছবি
তোমাদের কি হয়েছে ! ================= মোঃ রহমত আলী ================= তোমাদের কি হয়েছে ? তোমরা কেন অন্ধ সেজে আছো ? দেখো চোখ খুলে আগুন লেগেছে ঐ, এ আগুনে তোমরাও তো জ্বলে যেতে পারো ! এখনো সময় আছে জেগে ওঠো আর খোঁজো জলের মোহনা কোথায়।। তোমাদের কি হয়েছে ? তোমরা কেন বোবা হয়ে আছো ? এত অন্যায় দেখেও কিছুই বলছো না যে, আর কত, মজলুমের ওপর জুলুম, কত আর ? কেন চুপ তোমরা, কোথায় তোমাদের মানবতা ! বিশ্বের মুখ কেন বন্ধ, নির্বাক বোবা আজ।। তোমাদের কি হয়েছে ? তোমরা কেন বয়রা হয়ে আছো ? অত্যাচারে জর্জরিত নিপীড়িত মজলুমের আর্তনাদ কী তোমাদের কান অবধি পৌঁছায়না, পৌঁছায় ঠিকই তবে তোমরা শুনেও শোনোনা, তোমরা তো দুনিয়ার মোহে ঘোর ঘুমে আছো।। তোমাদের কি হয়েছে ? তোমরা কেন আজ অন্ধ, কেন বোবা ? তোমাদের কি পরাণ কাঁদে-না ? দিনরাত যে অত্যাচার, নিরীহ প্রাণের ওপর ! এই যে আহাজারি, আর লাশের গন্ধ ; তো কেনো তোমরা আজও বোবা আর অন্ধ।। ২৯.০৪.২০২৫

সুখের রসদ ( মোঃ রহমত আলী )

ছবি
সুখের রসদ ============= মোঃ রহমত আলী ============= যত্নকরে দুঃখগুলো, আগলে রাখি হ্নদয়কোণে, সুখ যে নয় চির-সাথী, দুঃখ আমার দিবারাতি, দুঃখের সাথে বসত আমার, সুখের খোঁজে জনম পাড়ি। রত্ন আমার দুঃখগুলো, সুখের চেয়েও দামী, দুঃখ আমার চোখের মণি, অন্তরে তাই গেঁথে রাখি, সবাই চায় সুখের পরশ, দুঃখ আমার সুখের রসদ। ২৬.০৪.২০২৫

চিত্তক্ষোভ ( মোঃ রহমত আলী )

ছবি
চিত্তক্ষোভ ============== মোঃ রহমত আলী ============== কী দেখতে চাও? পরাণ কি খুলে দেবো? কিছু কি বুঝতে পারবে, না দেখতে পারবে! চোখের সাগরে ডুব দাও বন্ধু, কত কী প্রমাণ আজও জ্যান্ত। কী জানতে চাও? কান পেতে আছো যে; হৃদয়ের স্পন্দনে যদি কিছু শুনতে পাও। কী বুঝলে বন্ধু? জীবনের গল্প থেকে; না বেদনার কাব্য পড়ে, যদি বলতে খুলে! শোনাও তোমার বর্ণনা, অশ্রু কেন ঝরে না। কী খেলা খেলবে আবার, দুঃখের কথা শুনে; আনন্দিত হয়ে কি লাগাইবে আগুন ফাগুনে? নাকি উৎসব করিবে কাকের ভেঙেছে বাসা! কী দেখো-না তোমরা, চোখ থাকতেও চোখে, অন্যায়কারী যে স্বাক্ষর রেখেছে এঁকে। কী মনে হয় বন্ধু? ভাগ্যের নির্মম পরিহাস; নাকি জীবন আঁধারে ঘেরা করুণ ইতিহাস! এ নয় কোনো উপন্যাস, এ জীবন্ত চিত্তক্ষোভ; কী আরো দেখার আছে বাকি; না জানার? ২২.০৪.২০২৫

জলে ভাসা সুখ ( মোঃ রহমত আলী )

ছবি
জলে ভাসা সুখ ============= মোঃ রহমত আলী ============= বন্ধু তুমি সুখ খুঁজে নাও দুঃখের চাদর ফেলে, এবার মোরা আকাশ ছোঁব মাটির অতল থেকে। বন্ধু তুমি দুঃখী কেনো সুখের দেখা পেয়ে, জলে ভাসে কচুরিপানা দুঃখ শত নিয়ে। বন্ধু তুমি বৃষ্টি ধরো চোখের দৃষ্টি মেলে, কেটে যাবে বাদল বেলা ওঠো হেসে খেলে। ২১.০৪.২০২৫

বিশ্বাসের বৃত্ত ( মোঃ রহমত আলী )

ছবি
বিশ্বাসের বৃত্ত ============= মোঃ রহমত আলী ============= শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে বন্ধুত্বের পায়গামে, যুদ্ধ থামলেও দুশমনি শেষ হয়-না। যুগ যুগান্তর পেরিয়ে জামানত মূল্যহীন, আর আমানত রক্ষাকারী বদনাম মুজরিম। জীবনটা যখন উদ্যান থেকে জঙ্গল হয়ে, আজও ধু ধু যুদ্ধের মরু ময়দান, এ যুদ্ধ চলছে চলবেই শেষ অবধি যদিও। মিত্র যবে দেখাইলে আসল রঙ্গের চিত্র, অত্র হইতে দম ফুরাইলো বিশ্বাসের বৃত্ত। বন্ধুর চোখে-মুখে রহস্যময় যে মিঠা হাসি, তা যেন এক গুপ্তধন তালাশে শত্রুর বড়াই, একি অভিনয় নাকি মর্যাদার চোরা লড়াই। বন্ধু যখন শত্রু হয়ে, বেপরোয়া অত্যাচারী, মাহোল তখন চুপ, সত্যবাদী মহা অপরাধী ! দিন গুনে-গুনে শেষে ডানা মেলে শান্ত বলাকা, আরও কিছু লেখা, যা খুলে ইতিহাসের পাতা। ২০.০৪.২০২৫

না সহজ না কঠিন ( মোঃ রহমত আলী )

ছবি
না সহজ না কঠিন  ============== মোঃ রহমত আলী ============== খুব একটা মুশকিল ছিল না তো ; সোজা পথ ধরে মঞ্জিল খুঁজে পাওয়া। ঠিকানা সঠিক হওয়া সত্ত্বেও ; ভুল পথে চলে লাভ কী বন্ধু ! মাকড়সার মতো দুর্বল জাল বুনে যারা চলে স্বার্থলোভী বাসনা লয়ে, তাদেরকে ধিক্কার যুগের শ্রেষ্ঠ সন্তানের। খুব একটা কঠিন তো ছিল না ভাই ; সৎ পথের সাধক থেকে যাওয়া। অসত্য আর অসৎ কু-পথে কে জয়ী ? যদি জানো তবে বলো.. জানতে চাই ! সহজ কথা.. যা দেখা যায়, তা মাত্র চাকচিক্য আর ধোঁকা। এ এক সরল রেখা যা আসান, তো সৎ পথে ধাবিত ক'জন পথিক। খুব একটা সহজ নয়.. আবার জটিলও নয় বটে। তবে জোয়ার-ভাটা আর আগুন, পানি, হাওয়া, ও সময়.. তার বহমান স্রোতে, ঘুরেফিরে আসবেই আসবে ; মোটকথা প্রকৃতি শিক্ষা দিয়ে যায়। তবুও যদি তা সময়ে গুরুত্বসহ গৃহীত না হয়, তাহলে নিশ্চয় প্রকৃতির প্রতিশোধ ! তিলে-তিলে প্রাকৃতিক ভাবে ঘটবেই ঘটবে।। ১৪.০৪.২০২৫ পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার।

কিন্তু - ( মোঃ রহমত আলী )

ছবি
কিন্তু - ============= মোঃ রহমত আলী ============= আমি যে.. তুমি না , তুমি তো.. আপনি না , তোমার যা.. আমার না , আমার কিন্তু তোমার না। আপনি এই.. আপনা না , আপনা সেই.. আপন না , আপনার তা.. আবার না , আপনা আপনি কিন্তু না। আমার আমার.. আমার না , জিহ্বা দাঁতের.. মোটেও না , ছায়া সাথ যদিও.. সময়ে না , তোমার আমার কিন্তু তবুও না। আমি আমার.. তাও না , জগৎ সারা.. আমার না , বিপদ আমার.. তোমার না , তবু দাগ কিন্তু মেটে না। ১২.০৪.২০২৫

আজ খেলা শেষ নয় ( মোঃ রহমত আলী )

ছবি
আজ খেলা শেষ নয় =============== মোঃ রহমত আলী =============== আঁধারে ঘেরা মিথ্যার বুক চিরে জাগিবে আবার রোশনাই লয়ে সত্যের নিশান। সেদিন খুব দূরে নয়, মজলুম হাসিবে, জালিমের নাশ দেখে, মনখুলে প্রাণভরে। আজ তোরা হেসে নে ; মায়ের কান্না দেখে নে ; কাল তোর হবে কাল.. এ শেষ অভিশাপ।। মিথ্যা খনিকের, ঘোলা করা যেন জল ! তীর হবে ফের থির, সত্য জয়ে সত্যের বীর। আজ খেলা শেষ নয়, এই মেল শেষ হয়, মাথা খুলে দেখা যায়, কে আপন পর হয়। আজ দুখ সুখ সুখ, আরো বড়ো অসুখ, পরিনাম ওজনে.. কারো রাত কারো দিন।। ০৮.০৪.২০২৫

পর্যন্ত ( মোঃ রহমত আলী )

ছবি
পর্যন্ত   ============= মোঃ রহমত আলী ============= নাটক চলে সবার, ঘরে ঘরে, পথে, ঘাটে, হাটে, সুখে, দুখে, মুখে মুখে, সেরা কে অভিনয়ে। চিত্র রাত দিন দুপুরের, চলে খেলা মিলেমিশে, বাবু, সাধু, ফকিরের। সকাল বিকাল সন্ধ্যা, হরেক রকম তাজা কিচ্ছা, মুখোমুখি কত সত্য মিথ্যা। নাট্যকার কেউ কেউ, অভিনয়ের অভিনেতা সবাই, ছলে বলে কলে করে চলে.. নব কূটকৌশলে, ঘটে আরো, রটে আর রটন। ৩০.০৩.২০২৫

সন্ধান - ( মোঃ রহমত আলী )

ছবি
সন্ধান - ============= মোঃ রহমত আলী ============= পথিক তুই খুঁজিস কারে ! পথে, প্রান্তরে, বন্দরে, ঘুরে ঘুরে বনে জঙ্গলে, তুই জানিস না ! সে তো তোর অন্তরে। পথিক তোর নিজের খবর নে রে আগে, পরের খবর কি দরকারে ? তোর ঘরে (কবর) তুই থাকবি একা ! জনম ঘুমে, উঠানোর আগে। পথিক তোর ছায়ায় ছায়ায়, রাখতে নজর পাহারা আছে গায়ে ! ভুলেও তুই ভুলিস-না, জেনেও ; ভবের ঘোরে মত্ত হয়ে, সত্য ভুলে, সকাল সাঝে মিছে মায়ার লোভে পড়ে। যেতে তোকে হবেই চলে সময় ফুরিয়ে সময় হলে। পথিক তুই খুঁজিস যাঁরে.. তিঁনিই এক আল্লাহ মহান অদ্বিতীয়, তিঁনিই বিরাজ সদা সবখানে। তোর অজান্তের সকল খবরটাও.. যা আছে লুকানো মনের অতলে, তিঁনিই জানেন তিঁনিই রাখেন। পথিক তুই এদিক ওদিক যাসনে ওরে, শারঈ তালিম মেনে -নে, আহকামে এলাহি তামিল হো.. সৃষ্টিকুল ভালোবেসে, তাঁর হলে তুই পাবি তাঁরে। পথিক তুই খুঁজিস যাঁরে সে তো তোর অন্তরে।। ১৩.০৩.২০২৫