পোস্টগুলি

আগস্ট, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাত্রা (মোঃ রহমত আলী)

ছবি
মাত্রা =============== মোঃ রহমত আলী =============== যদিও ক্ষেত্রবিশেষ নিঠুর হও, তবে নিষ্ঠুর হয়ো না, নিষ্ঠুর হলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদিও নির্ভয় হয়ে চলতে রও, তবে জীবনে বেপরোয়া হয়ো না, বেপরোয়া হলে কিন্তু সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। যদিও স্বার্থ নিয়ে চলো, তবে স্বার্থপর হয়ো না, অতিরিক্ত স্বার্থপর হলে কিন্তু বেইনসাফি হয়ে যাবে। যদিও বিশেষ ক্ষেত্রে চুপ থাকো, তবে সর্বদাই নীরব থেকো না, ন্যায়-অন্যায় ভেদে মুখ না খুললে কিন্তু অপরাধী হয়ে যাবে। ৩০.০৮.২০২৬

মানুষ ছিল কখনও (মোঃ রহমত আলী)

ছবি
মানুষ ছিল কখনও ================ মোঃ রহমত আলী ================ মানুষগুলো সব কোথায় চলে গেলো! এখন যারা আছে তারা কি আসলেই মানুষ? ভাববার বিষয়, ভেবে ভেবে যদি যাবার আগে স্বেচ্ছায় সবাই সত্যিকারের মানুষ হয়ে যাই। মানুষের মধ্যে মানবিক কজনই বা আজ! শুধু মুখেই মানবতার গান গেয়েই বা কী লাভ? যদি প্রকৃত মানবিকতায় পূর্ণ না থাকে স্বভাব, তবে কি মানুষ পরিচয় দিতে হয় না লাজ। মানুষগুলো সব কোথায় হারিয়ে গেলো! তাহলে এখন যারা আছে তারাও কি মানুষ? হ্যাঁ শুনেছি মনুষ্যত্ব নিয়েই না-কি জন্মেছিল, তবে যেতে যেতে কে কতটুকুই বা মানুষ ছিল। ২৮.০৮.২০২৬

এক — আরেক (মোঃ রহমত আলী)

ছবি
এক — আরেক ================= মোঃ রহমত আলী ================= মুখে এক, মনে আরেক, রূপে এক, গুণে আরেক, শুনে এক, শোনায় আরেক, বলে এক, করে আরেক, দেখে এক, দেখায় আরেক, কথায় এক, কাজে আরেক, নামে এক, কাগজে আরেক, পোশাকে এক, স্বভাবে আরেক, ভিতরে এক, বাহিরে আরেক, ঘটনা এক, বর্ণনা আরেক, রাতে এক, দিনে আরেক, চোখে এক, চাহনিতে আরেক। ২২.০৮.২০২৬

সবক এখনও শেষ হয়নি (মোঃ রহমত আলী)

ছবি
সবক এখনও শেষ হয়নি =================== মোঃ রহমত আলী =================== সবর সবর আরেকটু সবর, সবক এখনও শেষ হয়নি.. বিহানবেলা প্রথম কিরণে ছায়াটা লম্বা দেখায়, অথচ ফের দুপুরের তপ্ত রোদে.. খানিকটা ছোট হতে হতে সূর্যাস্তের আগ হতেই আবারও কিন্তু ছায়াটা অনেকটাই লম্বা হয়েই গোধূলি শেষে সন্ধ্যার আঁধার নামতেই রাতের অন্ধকারে নিজু নিজু ছায়া খোয়া যায়। সবর সবর আরেকটু সবর, সবক এখনও শেষ হয়নি.. যদিও ছায়াটা দেখতে খুব একটা সুন্দর না, রংটাও কালচে, কিন্তু মায়া মোটেও কম না। আলোতেই গঠন বদলে বদলে ছায়ার বিচরণ, বিপদের আঁধারে মায়া খুঁজে মরে নিজু ছায়া। সবর সবর আরেকটু সবর, সবক এখনও শেষ হয়নি.. আকাশের নিচে মাটির উপরে বসবাস, সাদা কালো লাল নীল মেঘের ছায়ায় আবাস। যদিও বটবৃক্ষের ছায়াটা থাকে না চিরকাল, তবে তিল তিল করে জমানো মায়াটা.. বেঁচে থাকে জনম জনম ধরে অনন্তকাল। সবক এখনও শেষ হয়নি.. সবর সবর আরেকটু সবর।। ২১.০৮.২০২৬

কখনও হেরে যেতে হয় (মোঃ রহমত আলী)

ছবি
কখনও হেরে যেতে হয় ================== মোঃ রহমত আলী ================== কখনও হেরে যেতে হয়.. রোদ হেরে যায় ছায়ার কাছে ছায়া হেরে যায় মায়ার কাছে রাত হেরে যায় দিনের কাছে দিন হেরে যায় রাতের কাছে সময় হেরে যায় অসময়ের কাছে মানুষ হেরে যায় অমানুষের কাছে কখনও হার মানতে হয়.. নিয়ম মেনেও অনিয়মের কাছে নীতিতে থেকেও দুর্নীতির কাছে ন্যায়পরায়ণ হয়েও অন্যায়ের কাছে সত্য বলেও মিথ্যাবাদীর কাছে সততার পরেও অসৎ ব্যক্তির কাছে সভ্যতার নামে অসভ্যতার কাছে কখনও পরাজিত হতে হয়.. সৎ যোদ্ধা হয়েও কূটকৌশলের কাছে মজলুম হয়েও জালিমের কাছে নির্দোষ হয়েও অপরাধীর কাছে যোগ্য হয়েও অযোগ্যতার কাছে বিশ্বাসী হয়েও বিশ্বাসঘাতকের কাছে হাসতে হাসতে কভু আপনজনের কাছে কখনও পরাজয় মেনে নিতে হয়.. অকৃতজ্ঞ নিমকহারামের কাছে ভাই কিংবা বন্ধুবেশে বেইমানের কাছে রক্তের সম্পর্কের মীরজাফরের কাছে দায়িত্বজ্ঞানহীন মানুষের কাছে সমাজের মনুষ্যত্বহীনদের কাছে হারামখোর বিবেকহীনদের কাছে কখনও হেরে যেতে হয়.. আঁধার হেরে যায় আলোর কাছে আলো হার মানে অন্ধকারের কাছে সরলতা হেরে যায় প্রতারণার কাছে ইনসাফ হার মানে বেইনসাফির কাছে নিরীহ দুর্বল হেরে যায়...

দুঃখ করোনা কবি (মোঃ রহমত আলী)

ছবি
দুঃখ করোনা কবি =============== মোঃ রহমত আলী =============== দুঃখ করোনা কবি, ধৈর্য ধরো, সবুর করো, জমাট বাঁধা দুঃখগুলো.. একদিন সুখ হয়ে হাসবে। কষ্টের মেঘগুলো ঝরে যাবে ঠিকই, তোমার সময়েও সুবাতাস বইবে। দুঃখ করোনা কবি, শত অপবাদ-অপমানেও সম্মান যাবে না তোমার, বরং সন্ধ্যাতারার মতো তুমি জ্বলে রইবে। সততায় যদি তুমি রও গুণী; শত্রুও তোমার গুণে হবে ঋণী। দুঃখ করোনা কবি, নাম হলে বদনামও হবে, তা-ও ভালো সয়ে নাও তুমি। রাত-দিন এক নয় কিংবা পূর্ব-পশ্চিম, ধীরে ধীরে অতি ধীরে ছায়াটাও বদলায়, সয়ে যাও দুঃখগুলো.. সুখও ফিরবে। ১৫.০৮.২০২৬

গৃহদাহ (মোঃ রহমত আলী)

ছবি
গৃহদাহ ============== মোঃ রহমত আলী ============== উড়তে চাইছো, উড়ো, সারা আকাশ জুড়ে ঘোরো, তবে আসমান ছুঁতে পারবে না। মন ভাঙতে চাইছো, ভাঙো, সারা বিশ্ব মাতিয়ে নাচো, তবে শান্তির নীড় খুঁজে পাবে না। ঘর জ্বালাতে চাইছো, জ্বালো, গৃহদাহ শেষে উল্লাসে মাতো, তবে পরিণামে ছাইও জুটবে না। ১৪.০৮.২০২৬

ঈমানদার কে? (মোঃ রহমত আলী)

ছবি
ঈমানদার কে? ============== মোঃ রহমত আলী ============== যদিও ঈমান অমূল্য.. তা সত্ত্বেও দশ টাকার ঈমান বিক্রয় হয়ে যায় এক টাকায়! তথাপি এক টাকার ঈমানও কখনোই যা.. বিক্রি হয় না; অগণিত মূল্যের বিনিময়েও। যদিও ঈমান কম-বেশি সবারই.. তবে ঈমানদার কে তথাপি? ০৯.০৮.২০২৬

মানুষ -কে এখনও? (মোঃ রহমত আলী)

ছবি
মানুষ -কে এখনও? =============== মোঃ রহমত আলী =============== সব মানুষ মানুষ না.. যদিও মানুষ ছিল কখনো! এখন আর কোথায়! শুধুই কি কথায়! তাহলে মানুষ -কে এখনও.. আছে কি শনাক্তের কোনো উপায়? সব মানুষ মান–হুঁশ না.. যদিও দেখতে মানুষের মতো; তা সত্ত্বেও ওফাদার কিছু জন্তু শ্রেয়! সব মানুষ অমানুষ না.. যদিও কিছু মানুষও সংখ্যায়! ক’জন এমন.. এখনও আছে; তবে কোথায় সেই মানুষের সংজ্ঞা? ০৮.০৮.২০২৬

ক্ষতবিক্ষত কানন (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষতবিক্ষত কানন ============== মোঃ রহমত আলী ============== শহরের সজ্জিত বাগিচাগুলো বিবর্ণ প্রায়, প্রজাপতি উড়তে দেখা যায় না তেমন আর! ডাকে না কাক, ডাকে না সুরে সুরে কোকিল; গুলবাহারে অবহেলিত কতো ফুল কতো কুঁড়ি। পুষ্পগুলো অবিরত নির্যাতিত হায়্ গুলবাগে, পাখিদের কান্নায় বাতাস ভারী কানন জুড়ে! শহরের সাজ-সাজ-রব গোলকধাঁধার ন্যায়, জীবন্ত লাশ ঘুরে বেড়ায় পথে ঘাটে ফুটপাতে। অনাকাঙ্ক্ষিত নির্যাতন, অপ্রত্যাশিত হত্যা, প্রতিনিয়তই শহরজুড়ে ক্ষতবিক্ষত আর্তনাদ! অনিরাপদ আজ বাগিচা রহস্যময় রক্তস্রোতে; মেতে উঠেছে কারা গুলিস্তানের ধ্বংসলীলায়? ০৪.০৮.২০২৬

খোলা কিতাব (মোঃ রহমত আলী)

ছবি
খোলা কিতাব ============= মোঃ রহমত আলী ============= তিঁনি তো আছেন সাক্ষী, যা হয়েছে, যা হচ্ছে, আর যা যা হবে, বিচারকেরও বিচারক, মহা ন্যায়বিচারক। এখানে সত্য-মিথ্যা প্রমাণ-নির্ভর, কিন্তু সেদিন ওখানে.. সবার খোলা কিতাব। তিঁনি তো আছেন দেখছেন, কে মৌ-লভী, কে মৌলবী, আর কে মোল্-লা, যার যা ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা সবই। এখানে জল ঘোলা করে পার পেলেও - ওখানে কিন্তু সেদিন.. নিশ্চিত জবাবদিহি। তিঁনি তো আছেন অন্তর্যামী, কে-বা চোর! কে-বা সাধু! অজানা নেই তাঁর। কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা তওফা! এখানে সব ঢাকা, নানা মুখোশে ও পোশাকে, কিন্তু ওখানে সেদিন.. পরিমাপ ও পরিণাম। ০৩.০৮.২০২৬

রাত শেষে দিন (মোঃ রহমত আলী)

ছবি
রাত শেষে দিন ============== মোঃ রহমত আলী ============== দিনের শেষে রাত রাতের শেষে ভোর সময়ের স্রোতে খোলে নতুন দোর। সকাল পেরিয়ে দুপুর বিকাল গড়িয়ে সন্ধ্যা বহতা নদীর ধারা জোয়ার-ভাটা। তপ্ত রোদে ঝরে ঘাম ঝড়-বৃষ্টিতেও ধ্যান জীবন সাগর সুখে-দুঃখে বহমান। পাহাড় ভেঙে বাঁধি নীড় গোধূলি ক্ষণে ঢেউ ভাঙে তীর উত্তপ্ত মরুর বুকে শ্রমে সাজাই উদ্যান। দিবালয়ে বহু ছায়া মায়া আঁধারে ছায়া খোঁজে কায়া নিশি ফুরালেও মেঘে ঢাকা আকাশ। ধোঁয়াশা আর কুয়াশা হতাশার মাঝেও আশা চাঁদ তারা দেখে দেখে এইতো বাঁচা। ০২.০৮.২০২৬