কী এ জীবন! (মোঃ রহমত আলী)
কী এ জীবন! ============== মোঃ রহমত আলী ============== কী এ আমাদের মানব জীবন, আজও ঠিক বুঝা হলো না। এ জীবন কি কোন রাতের শিশিরে ভেজা ঘাস। নাকি মাঝ দরিয়ায় কোন ডুবন্ত কিস্তি। এই নয়তো তবে আর কী? এ মানব প্রাণ যার নাম জীবন। কখনো আবার মনে হয়, আমার এ জীবন যেন, কোন মরুভূমি প্রান্তরের খুবই পরিশ্রান্ত ক্লান্ত এক উট। নয়তো আবার বুঝি! এক বৃক্ষ যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আকাশ পানে নয়ন মেলি। এছাড়া আর কি হতে পারে, এ জীবন মানে- যা একবার শুরু হয়ে চিরতরে শেষ হয়ে যায়। কী এ জীবন? কিভাবে শুরু আর কোথায় গিয়ে-ই বা শেষ। মরণ কী এর শেষ ঠিকানা! নাকি মরণের পরেও আর কিছু আছে এ জীবনের। তবে কী? কী? মনে হয় আমার এ মানব জীবন, যেন একরাশ কালো মেঘ, যার আসল সীমান্ত ঐ আকাশ। কী এ জীবন? সংগ্রামী কোন মিছিল, নাকি! ভালোবাসায় ভরা এক উড়ন্ত চিল। না আবার চিতায় পুড়া ছাই, এই নয়-তো তবে কি এ জীবন? এ জীবন কী! জ্বলন্ত কোন চিরাগ, না জমানো এক বরফ টুকরা, যা নিমিষেই গলে-গলে হয়ে যায় জল। নাকি কারো রিস্তায়-বন্দী এক কাক, এ মোদের মানব জীবন। এ মানব জীবন কী! অতীতের শুধু রাশি রাশি স্মৃতি, নাকি ভবিতব্যের কোনো এক স্বপ্ন। না আবার বর্তমা...