না সহজ না কঠিন ( মোঃ রহমত আলী )

না সহজ না কঠিন 
==============
মোঃ রহমত আলী
==============
খুব একটা মুশকিল ছিল না তো ;
সোজা পথ ধরে মঞ্জিল খুঁজে পাওয়া।
ঠিকানা সঠিক হওয়া সত্ত্বেও ;
ভুল পথে চলে লাভ কী বন্ধু !
মাকড়সার মতো দুর্বল জাল বুনে
যারা চলে স্বার্থলোভী বাসনা লয়ে,
তাদেরকে ধিক্কার যুগের শ্রেষ্ঠ সন্তানের।

খুব একটা কঠিন তো ছিল না ভাই ;
সৎ পথের সাধক থেকে যাওয়া।
অসত্য আর অসৎ কু-পথে কে জয়ী ?
যদি জানো তবে বলো.. জানতে চাই !
সহজ কথা.. যা দেখা যায়,
তা মাত্র চাকচিক্য আর ধোঁকা।
এ এক সরল রেখা যা আসান,
তো সৎ পথে ধাবিত ক'জন পথিক।

খুব একটা সহজ নয়..
আবার জটিলও নয় বটে।
তবে জোয়ার-ভাটা আর আগুন, পানি, হাওয়া,
ও সময়.. তার বহমান স্রোতে,
ঘুরেফিরে আসবেই আসবে ;
মোটকথা প্রকৃতি শিক্ষা দিয়ে যায়।
তবুও যদি তা সময়ে গুরুত্বসহ গৃহীত না হয়,
তাহলে নিশ্চয় প্রকৃতির প্রতিশোধ !
তিলে-তিলে প্রাকৃতিক ভাবে ঘটবেই ঘটবে।।

১৪.০৪.২০২৫
পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)