পোস্টগুলি

এপ্রিল ১৪, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মান—হুঁশ (মোঃ রহমত আলী)

ছবি
মান—হুঁশ ============== মোঃ রহমত আলী ============== মানুষের চোখে অমানুষ দেখি; মানুষের ভিড়ে মানুষ খুঁজি। দুই পায়ে চলে কত শত যম, মানুষের মধ্যে মানুষ কতো কম! কবে ছিল মানুষ মানুষের বন্ধু? আজও দেখি চারপায়া কতো জন্তু! নামে নামে রূপে গুণে বহু গুণ; মানুষের হাতে হয় মানুষ খুন! মানুষের ঘরে অমানুষের জন্ম; অমানুষের মাঝে মান—হুঁশ অন্য! ১৪.০৪.২০২৬