এসো ভালো কিছু করি (মোঃ রহমত আলী)
এসো ভালো কিছু করি ================== মোঃ রহমত আলী ================== এসো ভাই এসো, একটু প্রেম করি, মানুষে মানুষে ভালোবাসা ভাগ করি, সময় তো স্বল্প! এসো ভালো কাজ করি। এসো প্রিয় এসো, একটু পিরিতি করি, হাতে হাত ধরে জীবন সংসার প্রেমময় করি, মানুষের কল্যাণে যতটুকু যা পারি তাই করি। এসো বন্ধু এসো, একটু ভাব করি, সততায় মিলেমিশে সৎ জীবনযাপন করি, ক’দিনের দুনিয়া! চলে যাওয়ার প্রস্তুতি করি। ০৯.১০.২০২৬