পথের ধূলি
পথের ধূলি
==============
মোঃ রহমত আলী
==============
পথের ধূলি ঐ সব জীবন গুলি,
অসহায় এক ভিখারিনী একা–
লুটিয়ে আছে ঐ পথে শীতের
শিশিরে ভেজা ভেজা ঘাসে।
একটি ছেঁড়া কম্বল তার বদনে,
তাও গিয়েছে ভিজে শিশিরের জলে।
লিখনীর পরে কি আর লেখন,
সবে হবে পথের ধূলি যখন।
পথের ধূলি সারা শরীর গুলি,
তবুও এক ভিখারী পাগল,
বলে উঠছে ক্ষণে ক্ষণে–
“দে বাবা দে, চার আনা দে।”
কখনো আবার শরীরে মাখা ধুলা,
জিহ্বাহে চাটা দিয়ে দিয়ে আবার–
বলে কভু “দে সাহেব দে এক টাকা দে।”
তবে বলো সভ্য সমাজ, এই কি জীবন ?
পথের ধূলিতে-ই শুরু–
আর কি ধূলি মাঝেই ইতি ?
পথের ধূলি তো কভু না কভু
তোমরাও হবে, সভ্যতার দ্বার বন্ধ হলে।
তবে এই পরিণতিতে একবার
নিজেকে স্মরণ করে দেখো–
তোমাদের কেমন লাগে !
২৬.০৬.২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥