পোস্টগুলি

মে ২৯, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজফাঁস ( মোঃ রহমত আলী )

ছবি
রাজফাঁস ============== মোঃ রহমত আলী ============== সবাই সাধু, দেখায় জাদু, আমার কাকু, তোমার দাদু, সরল সোজা পথের পথিক কাবু। মশাই বাবু, কসাই কভু, দেখায় মধু, ফাঁসায় যদু, সাধের কামাই খোয়ায় হায়্ বুদ্ধু। দেশের হাল, বাপের মাল, মরা কে মার, দশের চাল, সবার বলন মহা সাধু-সাধু চলন। শিক্ষিত জনে, দীক্ষিত ক'জনে, রক্ষক যে-জন, ভক্ষক সে-জন, সৎ সাধারণের জন্য তৈয়ার মরণ। বোবা হাসে, কানুন দেখে, কানা কাঁদে, বিচার চেয়ে, রাজা’র রাজ তথাপি না-হয় ফাঁস। ২৯.০৫.২০২৫