পোস্টগুলি

এপ্রিল ২৯, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফুল-বাহার (মোঃ রহমত আলী)

ছবি
ফুল-বাহার =============== মোঃ রহমত আলী =============== ওরে ফুল কচুরিপানা, তোকে সবাই করে হেলা, তাও তোর অপরূপ ফুলে সবারই মন-ভোলা। ওরে ঘাসফুল তোর কী ভুল, সবাই যে তোকে পদতলে – পিষে দিতে রোজ হায় মশগুল। ওরে কাশফুল তোর কী মূল, সবাই দেখে পছন্দ করে খুব; তোকে ছুঁতে মন যে সবারই ব্যাকুল। ওরে ফুল সরিষা, তোর রূপে-গুণে তুই রঙিন; চোখ ধাঁধানো তোর অতুল্য কারিশমা। ওরে ফুল সূর্যমুখী, তুই তো দেখি ফুটেই সুখী; দেখে দেখে তোকে হেসে দেয় দুখী। ওরে ফুল গাঁদা, তুই রঙে রঙে গাঁথা হলদে মালা; তোর মাধুর্যে বিমুগ্ধতার সৌরভ মাখা। ওরে ফুল রজনীগন্ধা, তোর সুগন্ধে দিশেহারা সন্ধ্যা; শুভেচ্ছায় মুখর আনুষ্ঠানিকতা। ওরে ফুল-গোলাপ তুই কী শরাব, তোর খুশবুর হাওয়ায় সবাই মাতাল; তুই প্রিয় সবার, তোর প্রেমে মাতোয়ারা মন। ওরে ফুল জবা, কখন প্রিয় তুই কার বা; তোর খোঁজ তখনই — প্রয়োজন যখনই। আছে ফুলের বাহার আরো কতশত, পদ্ম, শাপলা, বেলি কিংবা হাসনাহেনা; লিখে শেষ হবে না কভু সৃষ্টিকর্তার মহিমা। ০৫.১২.২০২৩ / ২৯.০৪.২০২৬