ফুল-বাহার (মোঃ রহমত আলী)

ফুল-বাহার
===============
মোঃ রহমত আলী
===============
ওরে ফুল কচুরিপানা,
তোকে সবাই করে হেলা, তাও
তোর অপরূপ ফুলে সবারই মন-ভোলা।

ওরে ঘাসফুল তোর কী ভুল,
সবাই যে তোকে পদতলে –
পিষে দিতে রোজ হায় মশগুল।

ওরে কাশফুল তোর কী মূল,
সবাই দেখে পছন্দ করে খুব;
তোকে ছুঁতে মন যে সবারই ব্যাকুল।

ওরে ফুল সরিষা,
তোর রূপে-গুণে তুই রঙিন;
চোখ ধাঁধানো তোর অতুল্য কারিশমা।

ওরে ফুল সূর্যমুখী,
তুই তো দেখি ফুটেই সুখী;
দেখে দেখে তোকে হেসে দেয় দুখী।

ওরে ফুল গাঁদা,
তুই রঙে রঙে গাঁথা হলদে মালা;
তোর মাধুর্যে বিমুগ্ধতার সৌরভ মাখা।

ওরে ফুল রজনীগন্ধা,
তোর সুগন্ধে দিশেহারা সন্ধ্যা;
শুভেচ্ছায় মুখর আনুষ্ঠানিকতা।

ওরে ফুল-গোলাপ তুই কী শরাব,
তোর খুশবুর হাওয়ায় সবাই মাতাল;
তুই প্রিয় সবার, তোর প্রেমে মাতোয়ারা মন।

ওরে ফুল জবা,
কখন প্রিয় তুই কার বা;
তোর খোঁজ তখনই — প্রয়োজন যখনই।

আছে ফুলের বাহার আরো কতশত,
পদ্ম, শাপলা, বেলি কিংবা হাসনাহেনা;
লিখে শেষ হবে না কভু সৃষ্টিকর্তার মহিমা।

০৫.১২.২০২৩ / ২৯.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)