চালবাজ ( মোঃ রহমত আলী )
চালবাজ ============= মোঃ রহমত আলী ============= ছুড়ে মারো যত আছে আরো.. মিথ্যার বাণ, ওহে ভীরু কাপুরুষ বেওকুফ নাদান, সত্যের সাথে লড়ার মতো তুমি নও বলোবান্ ! মিথ্যা জুড়ে জুড়ে ছোড়ো যতই তীর, সত্যের ততই হবে মজবুত আরো ভিত, মিথ্যাবাদী অকৃতজ্ঞের এটাই স্বাভাবিক রীত। জোর খাটাও আরো আরো.. ঝুট বলে বলে, সত্যের কাছে হেরে যাবে মিথ্যা অতি-অচিরে। ক্ষণিকের তরে হেসে-খেলে নেচে-গেয়ে নাও, কাল হিসাব হবে পরিমাপে ইনসাফের পাল্লায়। ঝুটমুট যে খেলা খেলে গেলে হায়্ ! তৈয়ার থেকো ভাই সত্যের মুখোমুখি জবাবদিহিতায়। যতই করো হঠকারিতা আরো.. অসত্য গড়ো, ঝুটা বাহাদুরি তোমার সীমাবদ্ধ এ পর্যন্তই মাত্র। অসৎ উদ্দেশ্য আর মিথ্যা তোমার হাতিয়ার, সময়ে-সময়ে নিকৃষ্ট চাল চালো ওরে চালবাজ। এক মোরগ হজম করতে চাও কতবার ? সাথ আমার সত্য দিশা বাবা মায়ের আশীর্বাদ। ৩০.০৪.২০২৫