চালবাজ ( মোঃ রহমত আলী )

চালবাজ
=============
মোঃ রহমত আলী
=============
ছুড়ে মারো যত আছে আরো.. মিথ্যার বাণ,
ওহে ভীরু কাপুরুষ বেওকুফ নাদান,
সত্যের সাথে লড়ার মতো তুমি নও বলোবান্!
মিথ্যা জুড়ে জুড়ে ছোড়ো যতই তীর,
সত্যের ততই হবে মজবুত আরো ভিত,
মিথ্যাবাদী অকৃতজ্ঞের এটাই স্বাভাবিক রীত।

জোর খাটাও আরো আরো.. ঝুট বলে বলে,
সত্যের কাছে হেরে যাবে মিথ্যা অতি-অচিরে।
ক্ষণিকের তরে হেসে-খেলে নেচে-গেয়ে নাও,
কাল হিসাব হবে পরিমাপে ইনসাফের পাল্লায়।
ঝুটমুট যে খেলা খেলে গেলে হায়্! তৈয়ার
থেকো ভাই সত্যের মুখোমুখি জবাবদিহিতায়।

যতই করো হঠকারিতা আরো.. অসত্য গড়ো,
ঝুটা বাহাদুরি তোমার সীমাবদ্ধ এ পর্যন্তই মাত্র।
অসৎ উদ্দেশ্য আর মিথ্যা তোমার হাতিয়ার,
সময়ে-সময়ে নিকৃষ্ট চাল চালো ওরে চালবাজ।
এক মোরগ হজম করতে চাও কতবার?
সাথ আমার সত্য দিশা বাবা মায়ের আশীর্বাদ।

৩০.০৪.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)