এখন মাঝরাত

এখন মাঝরাত
=============
মোঃ রহমত আলী
=============
এখন মাঝরাত
ঘুমিয়ে আছে নক্ষত্র গগনের,
মেঘ আড়ালে ছুপায়ে।
জেগে আছে একা হেলাল
গগনে, এই রাত পাহারায়।

এখন মাঝরাত
ঘুমিয়ে আছে শহর সারা,
জেগে আছি আমি একা,
আর ঐ লাইট পোস্ট।
বাতায়ন খোলা আমার
ঘরের, কদাচিৎ হাওয়া
পাল্টে দিল বইয়ের পাতা,
উড়িয়ে দিয়ে বাতায়ন পর্দা।

এখন মাঝরাত
ঘুমিয়ে গেছে নগরীর রাজপথ
জেগে আছে একা গায়ের
কাদামাখা মেঠো আঁধার পথ।
ভালোবাসা বেদনা গাঁথা
বিরহের মালা, এটাই বুঝিয়ে দেয়
এখন মাঝরাত।

২০.১০.২০০২

মন্তব্যসমূহ

  1. আমি শোদু কাদি আসায় নিরাসায় জানিনা মেডাম বলে ধেনত বোল হলে খমা দিটিতে দখবে

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)