আপাতত (মোঃ রহমত আলী)

আপাতত
==============
মোঃ রহমত আলী
==============
আপাতত ঘুমিয়েই থাকো,
ভান্ডার সামলাবে চোর!
জেগে উঠতেই খোলা দোর;
করতে থেকো তখন শোর।

আপাতত কোনো দীপ জ্বলছে না,
কারণ সন্ধ্যা প্রদীপেও নিষেধাজ্ঞা!
নেই স্লোগান, নেই কোনো মিছিল;
তবে হ্যাঁ মানবিক হৃদয় ঠিকই পুড়ছে।

আপাতত চোখ বন্ধই থাক,
কী দরকার চোখ খুলে দেখার!
দিবালকেও যখন শহর অন্ধকার;
তবে রীতিমত অঘটন দেখতেই থাকো।

২২.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )