পোস্টগুলি

অক্টোবর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যতদিন বেঁচে আছি (মোঃ রহমত আলী)

ছবি
যতদিন বেঁচে আছি ================ মোঃ রহমত আলী ================ যতদিন বেঁচে আছি, লাল নীল সাদা কালো মেঘ দেখবো, বৃষ্টিতে ভিজে ভিজে হাসবো, রোদে পুড়ে ছায়া খুঁজে চলবো, ঝড়ো হাওয়া সামলে নিয়ে ফের উঠে দাঁড়াবো। যতদিন বেঁচে আছি, মিথ্যার চোখে চোখ রেখে সত্যটাই বলবো, অপমানিত হলেও ধৈর্য ধরে থাকবো, যাই হোক, সততার সঙ্গে সৎ পথে রইবো, হক কথায় সংকুচিত দ্বার উদারতায় খুলবো। যতদিন বেঁচে আছি, অসত্যের কাছে নহে নত, শির উঁচু রাখবো, হার-জিতের ঊর্ধ্বে প্রত্যয় অক্ষুণ্ণ রেখে লড়বো, কোনোমতে হাল নাহি ছাড়বো, যতদিন বাঁচি, বীরের মতো সত্য নিয়ে বাঁচবো। ২৯.১০.২০২৬

না নিয়ম না নীতি –মোঃ রহমত আলী

ছবি
না নিয়ম না নীতি =============== মোঃ রহমত আলী =============== না নিয়ম না নীতি শুধুই স্বজনপ্রীতি না আইন না কানুন শুধু কাগজে বিধি-বিধান না ধ্যান না জ্ঞান শুধু লোকদেখানো নাম না কাজ না কর্ম শুধু ঘুষ খাওয়াই ধর্ম না আচার না বিচার শুধু চলে অনাচার না দ্বীন না দুনিয়া শুধুই হায়্ রুপিয়া না দয়া না মায়া শুধু ধান্দা লুটে খাওয়া না আপন না পর শুধু সবাই স্বার্থপর ২৫.১০.২০২৬

যার হিসাব তার (মোঃ রহমত আলী)

ছবি
যার হিসাব তার =============== মোঃ রহমত আলী =============== তোমার পথে তুমি থাকো আমার পথে আমি সত্য মিথ্যার বিভেদ রবে স্বজ্ঞানে য’দিন থাকি। আমার কবরে আমি যাবো তোমার কবরে তুমি হক না-হক হালাল হারাম মেনে চলার চেষ্টা করি। তোমার হিসাব তুমিই দেবে আমার হিসাব আমি সততার সাথে জীবনযাপন একদিন মরতে হবে জানি। তোমার ঈমান তোমার কাছে আমার ঈমান আমার কাছে সৎ অসৎ কে কত প্রকাশ হবেই লুকাই যত। আমার আমল আমার সাথে তোমার আমল তোমার সাথে ঈমান আমল কার কেমন জানাবে আমলনামা সেদিন। ২৪.১০.২০২৬

অধরা ফুল (মোঃ রহমত আলী)

ছবি
অধরা ফুল =============== মোঃ রহমত আলী =============== ওহে প্রিয়, তুমি তো বলেছিলে, একদিন একটি ফুল দেবে আমায়। কই, সে ফুল তো আজও দিলে না! তবে তোমার না দেওয়া সে-ই ফুলের সুবাসে আমি আজও মুখরিত! হে প্রিয়, তুমি বলেছিলে তাই বলছি ভুল করেও যদি অবচেতন মনে কভু একটি শুকনো ফুলও দিতে! তাও ধন্য হতাম তোমার ফুলের জন্য, সৌরভে প্রফুল্ল হতো মোর পাগল মন। ওহে প্রিয়, তুমি কী ভুলে গেলে? এইতো সেদিন যা বলেছিলে। তবে হ্যাঁ, মনে আছে সবই মোর মনে মনে! এইতো সেদিনেরই যত মধুময় কথা, তবু তুমি সে বেলা গিয়াছো হেলায় ভুলিয়া। ওহে মোর, হে প্রিয় — আজও ফুল একটিও দিলে না তো! ২৩.১০.২০২৬

জীবন তরঙ্গ

ছবি
জীবন তরঙ্গ =============== মোঃ রহমত আলী =============== ছোট ছোট ঝড় আসে বলেই তো বড় বড় তুফান উড়ে যায়! জীবনের কঠিন সময়ে জটিল পরীক্ষার প্রশ্নটাই কখনো সঠিক উত্তর দিয়ে যায়! আপদ দেখে যখন আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবও মুখ ফিরিয়ে নেয়, তখন বিপদের দিনেই তো প্রকৃত বন্ধুর পরিচয় হয়! এ জীবন তো বহতা নদীর মতন জোয়ার-ভাটার স্রোতে মিশে সুখে-দুঃখে বয়ে চলে হাসি-কান্নার জীবন। একসময় সবারই খারাপ সময় আসে তবু ভালো সময়ের সুসংবাদও থাকে তাই হাল ছেড়ো না বন্ধু, একা হলেও। কখনো বড় বড় ঢেউ কিনারে পৌঁছে দেয়, কখনো ছোট ছোট ঢেউ ঠাঁইটুকু কেড়ে নেয়। ২০.১০.২০২৬

মরা নদীর চেয়েও অনর্থক (মোঃ রহমত আলী)

ছবি
মরা নদীর চেয়েও অনর্থক ===================== মোঃ রহমত আলী ===================== পর্যাপ্ত জল নেই, কোনো ঢেউ নেই, নামমাত্র স্রোতও নেই। ঠিক কিছু মানুষও হয় এরকমই, যাদের কোনো বিবেকজ্ঞান নেই, বিন্দুমাত্র মানবতাবোধও নেই! উদ্দেশ্যহীন তো কোনো সৃষ্টিই নেই, কিন্তু মনুষ্যত্বহীনদের জন্মই বোধহয় মরা নদীর চেয়েও অনর্থক। নদী মরে গেলেও রেখা থেকে যায়, তবে অমানুষ জানোয়ারগুলো মরলে কী নিয়ে যাবে আর কী রেখে যাবে? ১৪.১০.২০২৬

এসো ভালো কিছু করি (মোঃ রহমত আলী)

ছবি
এসো ভালো কিছু করি ================== মোঃ রহমত আলী ================== এসো ভাই এসো, একটু প্রেম করি, মানুষে মানুষে ভালোবাসা ভাগ করি, সময় তো স্বল্প! এসো ভালো কাজ করি। এসো প্রিয় এসো, একটু পিরিতি করি, হাতে হাত ধরে জীবন সংসার প্রেমময় করি, মানুষের কল্যাণে যতটুকু যা পারি তাই করি। এসো বন্ধু এসো, একটু ভাব করি, সততায় মিলেমিশে সৎ জীবনযাপন করি, ক’দিনের দুনিয়া! চলে যাওয়ার প্রস্তুতি করি। ০৯.১০.২০২৬

সব হিসাব মেলে না (মোঃ রহমত আলী)

ছবি
সব হিসাব মেলে না =============== মোঃ রহমত আলী =============== সব হিসাব মিলাতে যেও না, কিছু হিসাব ছেড়ে দাও সময়ের কাছে, প্রকৃতির কাছে। মনে রেখো, সব অঙ্ক সবসময় মেলে না; সব গল্প সবাই শোনে না, আর শুনলেও বোঝে না; অনেকে বুঝলেও বুঝতে চায় না। তাই অঙ্কন করে রাখো চিত্র, তবে কখনও কাউকে দেখাতে যেও না। সব হিসাব মিলাতে নেই, কিছু হিসাব ছেড়ে দিতে হয় স্রষ্টার কাছে। যখন মিথ্যার কাছে সত্য হেরে যায়, যখন মুদ্রার এপিঠ থেকে ওপিঠ বিবর্ণ হয়ে যায়, যখন রক্তের সম্পর্ক রং বদলায়, তখন আর কোনো হিসাব মেলে না; সহজ অঙ্কটাও জটিল হয়ে যায়। ০৭.১০.২০২৬

মানুষ হও মানুষ (মোঃ রহমত আলী)

ছবি
মানুষ হও মানুষ =============== মোঃ রহমত আলী =============== এখনও মানুষ হও মানুষ, ভাবনার অতলে ডুবে ভাবো, কেন মানুষ রূপেই পাঠানো হয়েছে, কেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বলা হয়েছে, ভেবে দেখো কী করার ছিল, কী করা হচ্ছে! মানুষ হও মানুষ, সৎ মানুষ, দায়িত্বশীল, নিষ্ঠাবান মানুষ, নীতিবান, সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ, বিবেকবান, মানবিক, কর্তব্যপরায়ণ মানুষ, আদর্শবান, ধৈর্যশীল, মানবতাপরায়ণ মানুষ, হও মান–হুঁশ, ধার্মিক সততায় সমৃদ্ধ মানুষ। এখনই মানুষ হও মানুষ, এ জনম একটাই, এ জীবনও একটা। যে সময় যতটুকু নির্ধারিত, তা শেষ হলে অবশ্যই আয়নার সামনে দাঁড়াতেই হবে, অতঃপর জানবে কে কতটুকু মানুষ! ০৫.১০.২০২৬

দর্পণ (মোঃ রহমত আলী)

ছবি
দর্পণ ============== মোঃ রহমত আলী ============== আগুন পারে, জ্বালিয়ে ছাই করতে, পানি জানে নিভিয়ে দিতে। ভাবো, আগুন হবে নাকি পানি? পাহাড় অটল, সমুদ্র উদার, তবে করে না হুকুমের খিলাফ। ভাবো, কে কতটা দায়িত্বশীল? সাত জমিন, সাত আসমান, হাওয়া উন্মুক্ত সদা বহমান। ভাবো, কে কৃতজ্ঞ ও চিন্তাশীল? ছায়া বদলায়, মায়া জন্মায়, তবে মাটির ধর্ম ধৈর্য, মানে সবর। ভেবে দেখো, তবে কেন এত গর্ব? ০১.১০.২০২৬