অধরা ফুল (মোঃ রহমত আলী)

অধরা ফুল
===============
মোঃ রহমত আলী
===============
ওহে প্রিয়, তুমি তো বলেছিলে,
একদিন একটি ফুল দেবে আমায়।
কই, সে ফুল তো আজও দিলে না!
তবে তোমার না দেওয়া সে-ই
ফুলের সুবাসে আমি আজও মুখরিত!

হে প্রিয়, তুমি বলেছিলে তাই বলছি
ভুল করেও যদি অবচেতন মনে
কভু একটি শুকনো ফুলও দিতে!
তাও ধন্য হতাম তোমার ফুলের জন্য,
সৌরভে প্রফুল্ল হতো মোর পাগল মন।

ওহে প্রিয়, তুমি কী ভুলে গেলে?
এইতো সেদিন যা বলেছিলে।
তবে হ্যাঁ, মনে আছে সবই মোর মনে মনে!
এইতো সেদিনেরই যত মধুময় কথা,
তবু তুমি সে বেলা গিয়াছো হেলায় ভুলিয়া।

ওহে মোর, হে প্রিয় —
আজও ফুল একটিও দিলে না তো!

২৩.১০.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)