পোস্টগুলি

জুন ২০, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চিৎকার (মোঃ রহমত আলী)

ছবি
চিৎকার ============== মোঃ রহমত আলী ============== আমি চিৎকার দিয়ে বলতে চাই, নির্দোষকে দোষী বলছো কেন? দোষী কে নির্দোষ বলে তার, আগে পিছে সমাদরের তোষামোদ, করছে যে আজ অনেকেই তাই! আজও অন্ধ বাস্তবতার কাছে, পরাজিত সত্যের নির্দোষ নিদর্শন। নিজের দোষ অপরের কাঁধে চেপে, দোষারোপ করো, বাহ্ তুমি কেমন সাধু! নির্দোষের আর্তচিৎকারে প্রমাণিত হয়েও, মিললোনা ন্যায়বিচার মিথ্যা-সাক্ষীতে, তবেই তো হেরেছে সত্য, সত্যের শাস্তিতে। আমি চিৎকার করে কাঁদতে চাই, এই বন্দি পিঞ্জরে অসহায় পঙ্খীর মতো। বলতে চাই, বোবা কণ্ঠের ভাষায়, শব্দ করে, আমি নির্দোষ, মিথ্যাবাদী নই। কলঙ্ক ঘুমন্ত সত্যের হতে-পারে, যদি মিথ্যা জেগে থাকে অনন্তকাল! দোষী পার পেল মহা সমুদ্রের ওপার, নির্দোষী ধরাসায়ি ঘরের পুকুরে আবার। তাই চিৎকার দেই মন চায়, যুগের তরে, জানাই অন্ধের খুঁজে পাওয়া ঠিকানায়। ঘুমন্ত আঁখি জাগ্রত হতে পারে চিৎকারে, ভান-ধরা নিদ্রায় হিয়া জাগিবে কী করে? আমি চিৎকার দিয়ে হাসতে চাই, হেরে যাওয়া বীরের মতো উল্লাসে, পাগলামির উচ্চ হাসি মিশ্রিত আওয়াজে। এছাড়া কী আর করার! দোষী যখন নির্দোষের মুখোশে, হাসছে সম্মুখে মুচকি হাসি। তো হোক অবাধ সান্তনায়, অ...