আমার আমি কই? (মোঃ রহমত আলী)
আমার আমি কই? =============== মোঃ রহমত আলী =============== ধার্মিকও নই অধার্মিকও নই ধর্ম মতে আমার কর্ম কই? স্থায়িত্বও নেই অস্থায়িত্বও নেই অস্তিত্ব যা আমার তা কই? অহিংসাবাদীও নই হিংসাপরায়ণও নই ন্যায়নীতি যা আমার কই? ধৈর্যশীলও নই অধৈর্যশীলও নই সহনশীলতা আমার কই? দায়িত্বশীলও নই দায়িত্বহীনও নই দায়-দায়িত্ব যা আমার কই? কৃতজ্ঞও নই অকৃতজ্ঞও নই কৃতজ্ঞতা যা আমার কই? স্বার্থহীনও নই স্বার্থপরও নই পরোপকারিতা আমার কই? স্বাধীনও নই পরাধীনও নই স্বকীয়তা যা আমার কই? মানবিকও নই অমানবিকও নই মনুষ্যত্ব যা আমার কই? আমিও নেই তুমিও নেই আমাদের আমিটা কই? ০৯.০৭.২০২৬