কে ভাগীদার? (মোঃ রহমত আলী)
কে ভাগীদার? =============== মোঃ রহমত আলী =============== বাবা-মায়ের সম্পদের ভাগ সন্তানের; কর্মের ভাগ কার? ঘুষ, দুর্নীতি, অনিয়ম, প্রতারণা ও মিথ্যাচারে অর্জিত; সে পাপের কে ভাগীদার? অসৎ পথের রোজগারে জবাবদিহি তোমার। জন্মের ভাগী মা-বাপ, কর্মের ভাগী নয়; তোমার কর্মের তুমিই ভাগীদার। হিসাব দিতে বাধ্য তুমি কড়ায়-গণ্ডায় আজ নয়তো কাল। ২৮.০৯.২০২৬