পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সেলাই করা মুখ (মোঃ রহমত আলী)

ছবি
সেলাই করা মুখ ============== মোঃ রহমত আলী ============== তারা মুখ খুলবে না কেননা তাদের তো পেট ভরা তারা শুধু শ্বাস নেয় কখনো দীর্ঘশ্বাস ফেলে না। তারা শুধু চেয়ে দেখবে কিন্তু দৃষ্টি মেলে চাইবে না কারণ স্বার্থটাই তাদের ঊর্ধ্বে তারা মগ্ন নিজেতেই সারাবেলা। তারা সব দেখে সব শুনে তবুও তারা মুখ খোলে না তারা শুধু সুরত দেখে যায় কিন্তু চেহারা আর মনে রাখে না। ২৩.০৫.২০২৬

জীবন দর্পণ (মোঃ রহমত আলী)

ছবি
জীবন দর্পণ ============== মোঃ রহমত আলী ============== এ সাজসজ্জা, এ জীবনযাপন, এ চলাফেরা, সময়ের এক আয়না মাত্র; যার ওপর ছায়া পড়তেই সব স্মৃতির অতীত। এ জীবন সুখ-দুখ বয়ে প্রায় প্রান্তে, প্রতি নিঃশ্বাসে.. শ্বাস, প্রতি বিশ্বাসে.. দীর্ঘশ্বাস, তবু আশ্বাসে.. বাঁচে আত্মবিশ্বাস। এ লোক দেখানো হাসি, আর মুখ লুকানো কান্নাও অবসান; প্রাণ পাখি উড়ে যেতেই নিষ্ঠুর পরিণাম। ১৬.০৫.২০২৬

আশাবাদ

ছবি
আশাবাদ ============== মোঃ রহমত আলী ============== পাতা লড়ছে না বোধহয় ভেবো না হাওয়া বইবে না জল ঘোলা দেখে ভেবো না যে আর পরিচ্ছন্নই হবে না। কেবা আপন কেবা পর বিপদের দিনেই পরিচয় মেঘ জমে ছিল বলেই তো পথের পাথরও যায় তলায়। ঝড় এসে ঠিকই নিমিষেই আপদ-বিপদ উড়িয়ে দেবে আশাবাদী হয়ে থেকো বন্ধু নিশ্চয়ই ভালো কিছু হবে। ১৩.০৫.২০২৬

আপনা-আপন (মোঃ রহমত আলী)

ছবি
আপনা-আপন ============== মোঃ রহমত আলী ============== আগুনে হাওয়া দেয় কানা.. গিলে খেতে চায় জানা-অজানা; দুনিয়াদারি আপন-পর কিচ্ছু চেনে না, বরফ আর ফুলেও হৃদয় নরম হয় না, শুধু স্বার্থেই অন্ধ রয়ে গেল সারা-কাল। স্বার্থের দরুন– ব্যবহার বাহ্ কী মধুর, স্বার্থ হাসিলেই– আচরণ আহ্ নিষ্ঠুর; নিজু ফায়দায় স্বার্থপর অভিনয়ে সু-দারুণ, মতলব ফুরাতেই হায়্ রূপ বদলায় নিদারুণ; নহে এরা কারো আপন, শুধু আপনা আপন। হাওয়ার আগে দৌড়ে যেতে চায়.. নিশ্চিত স্বর্গ ভাবে হাতের মুঠোয়; তবে.. মেঘ ভেঙে লুটাবে যখন হাওয়ার সাথে! তখন? ০৭.০৫.২০২৬

স্বচ্ছ কাঁচের দেয়াল (মোঃ রহমত আলী)

ছবি
স্বচ্ছ কাঁচের দেয়াল ================ মোঃ রহমত আলী ================ মাঝখানে স্বচ্ছ কাঁচের দেয়াল, এধারে অসহায় মানবতা, আর.. ওধারে উৎফুল্ল অমানবিকতা; মাঝে শুধুই পাগলপারা হাহাকার! মানবেতর খোলা আকাশের নিচে ফুটপাতে, হায় মানবতা বন্দি আজ অ্যাকোয়ারিয়ামে; বিলাসিতায় উদ্বৃত্ত ছুড়ে ফেলে ডাস্টবিনে, অমানবিক হাসি হেসে ওরা সার্কাস দেখে! মাঝখানে দেয়াল.. তাও স্বচ্ছ কাঁচের! এদিকে নিপীড়িত নিথর মানবতা, আর.. ওদিকে উচ্ছ্বসিত নিষ্ঠুর অমানবিকতা! ০৬.০৫.২০২৬

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)

ছবি
মন্ত্রতন্ত্র ============== মোঃ রহমত আলী ============== মন্ত্রী জানে তন্ত্র রাজা জানে মন্ত্র দেশে দেশে গণতন্ত্র। মন্ত্রক জুড়ে মন্ত্রণ মস্তক জুড়ে কুমন্ত্র জনমনে জ্বলে যন্ত্রণা। প্রজা চায় অন্ন রাজা চায় অনন্য পরিশেষে প্রজাতন্ত্র। রাজা হলো ধন্য প্রজা হলো নগণ্য কী শিক্ষা নবপ্রজন্ম! মুখে মুখে মন্ত্র মনে মনে তন্ত্র তলে তলে ষড়যন্ত্র। শাস্ত্রে ন্যায়মন্ত্র রাজ্যে ভ্রষ্টতন্ত্র কাজে-কর্মে মন্ত্রতন্ত্র। আইনে তন্ত্র কানুনে মন্ত্র বিধান ভেঙে তন্ত্রমন্ত্র। শাসনে একতন্ত্র শোষণে স্বৈরতন্ত্র জনগণের শোকতন্ত্র। নামে গণতন্ত্র চলে লোকতন্ত্র মূলমন্ত্র ব্যক্তিতন্ত্র। রাজ্য বড়ো যন্ত্র রাজা বড়ো তন্ত্র রাজকার্যে রাজতন্ত্র।। ০৫.০৫.২০২৬

নিবেদন (মোঃ রহমত আলী)

ছবি
নিবেদন ============== মোঃ রহমত আলী ============== আমার জন্য নই আমি তোমার জন্যই আমি গলায় মালা আমার না-হয় তোমার গলায় দামি। ব্যাখ্যা দিতে না পারলেও মম আখ্যা দেবে তুমি কৃতিত্ব আমার না হলেও কর্তৃত্ব তোমার সবি। স্বপ্ন আমার ভেঙে যাক তোমার আশা পূরণ থাক বন্ধু আমার হইলো দেখা কথা শুধু দেওয়া নেওয়া। ০৪.০৫.২০২৫

আক্ষরিক উত্তরণ (মোঃ রহমত আলী)

ছবি
আক্ষরিক উত্তরণ =============== মোঃ রহমত আলী =============== আক্কেল মোটেও নেই.. জল চিবিয়ে খাবো? নাকি গিলে! গুপ্তধনের লালসায় হাতের মুঠোয় থাকা রত্নও শেষমেশ খোয়ানোর উপক্রম! প্রেক্ষাপট অপেক্ষা সমীক্ষা ভিন্ন, ইতিহাস অভিন্ন সত্ত্বেও সাক্ষ্য গুরুত্বহীন। মহাকাল ভ্রমণের ফাঁকে, মাঝে মাঝে পিছু ফিরেও দেখতে হয়; কারণ.. অতীত মিটে যাবার নয়, ছায়া হয়ে চলে। আক্কেল হলেও হবে.. বর্ণমালা কারো গোলাম নয়, বরঞ্চ আমি বর্ণমালার প্রেমিক; অক্ষরে অক্ষর মিলে বাক্য! উচ্চারণ যাইহোক ইতিহাস একটাই। স্বীকৃত আক্ষরিক স্বাক্ষর ভিত্তিহীন নয়, প্রশ্নের ভেতরেই লুকায়িত উত্তর.. উপেক্ষা করেও প্রতীক্ষার উত্তরণ; লিখিত অলিখিত সাক্ষ্যপ্রমাণে পরীক্ষিত। ০৩.০৫.২০২৬

আবশ্যক। (মোঃ রহমত আলী)

ছবি
আবশ্যক ============== মোঃ রহমত আলী ============== ডাল গলে না.. অথচ নুন, জল ছুঁতেই একাকার; চিন্তার ভাঁজ দেখে হেসে ওঠে ছায়া! ভালো ছিল যা কিছু— রোজ তলিয়ে নেয় ঢেউ; আবশ্যক বলেই চোখ কপালে তুলে— পায়ে হেঁটেই পার হতে হয় মহাসাগর। ধান পাকে নাই.. অথচ পোড়া-মরিচের ঘ্রাণে তৃষা জাগে; ফাগুনের ঠিক নেই, কবে আসে! এই বরষায় চুলো জ্বলে না, শুধু হয় ধোঁয়া; কবুতর তাও খুশি, সাদা মেঘ দেখে সুখী। ০২.০৫.২০২৬

সুবিধাবাদী (মোঃ রহমত আলী)

ছবি
সুবিধাবাদী ============== মোঃ রহমত আলী ============== বাঁশি থাকে যার হাতে তার সুরে-সুর তোলে ঢোল বাজায় যে জন তার তালে-তালে বাজে সুযোগে চলে কাম যার হুজুগেই গুণগান তার বড়ো বড়ো বোল যার যতো গোল সব তার মাথা বেচে খায় যে ওয়াদা ভুলে যায় সে কথা গিলে নিলো যে হেরে গিয়ে জিতে সে ০১.০৫.২০২৬