আপনা-আপন (মোঃ রহমত আলী)
আপনা-আপন
==============
মোঃ রহমত আলী
==============
আগুনে হাওয়া দেয় কানা..
গিলে খেতে চায় জানা-অজানা;
দুনিয়াদারি আপন-পর কিচ্ছু চেনে না,
বরফ আর ফুলেও হৃদয় নরম হয় না,
শুধু স্বার্থেই অন্ধ রয়ে গেল সারা-কাল।
স্বার্থের দরুন– ব্যবহার বাহ্ কী মধুর,
স্বার্থ হাসিলেই– আচরণ আহ্ নিষ্ঠুর;
নিজু ফায়দায় স্বার্থপর অভিনয়ে সু-দারুণ,
মতলব ফুরাতেই হায়্ রূপ বদলায় নিদারুণ;
নহে এরা কারো আপন, শুধু আপনা আপন।
হাওয়ার আগে দৌড়ে যেতে চায়..
নিশ্চিত স্বর্গ ভাবে হাতের মুঠোয়; তবে..
মেঘ ভেঙে লুটাবে যখন হাওয়ার সাথে! তখন?
০৭.০৫.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥