পোস্টগুলি

এপ্রিল ২৮, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মৃত আত্মা (মোঃ রহমত আলী)

ছবি
মৃত আত্মা ============== মোঃ রহমত আলী ============== মৃত দেহ নয়, মৃত আত্মা – ঘুরছে শহরে, কঙ্কালের ওপর ভর করে; কথা বলে, প্রাণও আছে, তবে পরাণ নেই! যদিও চিৎকার দিতে জানে আপন ব্যথায়, তথাপি অন্যের আর্তচিৎকার শোনেও না। বিশ্বাস এক বড়ো অবিশ্বাসের পাহাড়; আত্মবিশ্বাস নেই কারো নিজ আত্মার! জীবিত বটে, তবে ঘুমন্ত – শ্বাসও নেয়, কিন্তু নিঃশ্বাস ফেলে না; দীর্ঘশ্বাস শোনে, তাও হৃদয় পোড়ে না! তথাপি নিজ সত্তাকেই চেনে না, জানে না! কী শর্তে, কোন কাজে, কেনই বা এসেছে? যদিও অন্ধ তো নয়, কার্যকলাপে জন্মান্ধ; চোখ খোলা দৃষ্টিহীন পুতুল, বাঁচে হাওয়া গিলে! ২৮.০৪.২০২৬