মৃত আত্মা (মোঃ রহমত আলী)

মৃত আত্মা
==============
মোঃ রহমত আলী
==============
মৃত দেহ নয়, মৃত আত্মা –
ঘুরছে শহরে, কঙ্কালের ওপর ভর করে;
কথা বলে, প্রাণও আছে, তবে পরাণ নেই!
যদিও চিৎকার দিতে জানে আপন ব্যথায়,
তথাপি অন্যের আর্তচিৎকার শোনেও না।

বিশ্বাস এক বড়ো অবিশ্বাসের পাহাড়;
আত্মবিশ্বাস নেই কারো নিজ আত্মার!

জীবিত বটে, তবে ঘুমন্ত –
শ্বাসও নেয়, কিন্তু নিঃশ্বাস ফেলে না;
দীর্ঘশ্বাস শোনে, তাও হৃদয় পোড়ে না!
তথাপি নিজ সত্তাকেই চেনে না, জানে না!
কী শর্তে, কোন কাজে, কেনই বা এসেছে?

যদিও অন্ধ তো নয়, কার্যকলাপে জন্মান্ধ;
চোখ খোলা দৃষ্টিহীন পুতুল, বাঁচে হাওয়া গিলে!

২৮.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)