অজ্ঞাত পরিচয় (মোঃ রহমত আলী)
অজ্ঞাত পরিচয় =============== মোঃ রহমত আলী =============== কিছু অহংকারীর সাথে পরিচিত হয়েছি, তাদের দেমাগ জমাট বাঁধা বরফেও আগুন জ্বালিয়ে দিতে পারে অবলীলায়। কিছু স্বার্থপরের সাথে মিশে দেখেছি, স্বার্থের জন্য রঙ রূপ বদলায় নিমিষেই, আগে স্বার্থ পরে দুনিয়া, বাহ্ কী অপরূপ! কিছু বেঈমান চেনা হয়েছে আমার, বন্ধু নামের মতলবি হিসাব তাদের, পরিচিত তবে পরিচয় আজও অজ্ঞাত! কিছু জানতে বাকি ছিল, যা জানা হয়েছে, যখন তারা কথা দিয়ে কথা রাখেনি, পরিচিতি শেষ তবু স্মৃতি গোপন সাক্ষী।। ২৪.০৪.২০২৪