এইতো..
এইতো.. ============= মোঃ রহমত আলী ============= দোকান খুলে বসেছি ভাবলাম.. দুঃখগুলো বেচে দেবো তবে এখনো কোনো খদ্দের নেই.. বাজারে সবই মেলে ভাবলাম.. দুঃখের খরিদ্দার পেলে কিছু দুঃখ বেচে যদি ক-সুখ মিলে.. পথ ঘুরে ঘরে ফিরে ভাবলাম.. সুখ দুখ মায়া এইতো মিছে হাটে ঘাটে ঘরে সুখ সেইতো.. ০৭.০২.২০২৬