এইতো..

এইতো..
=============
মোঃ রহমত আলী
=============
দোকান খুলে বসেছি
ভাবলাম.. দুঃখগুলো বেচে দেবো
তবে এখনো কোনো খদ্দের নেই..

বাজারে সবই মেলে
ভাবলাম.. দুঃখের খরিদ্দার পেলে
কিছু দুঃখ বেচে যদি ক-সুখ মেলে..

পথ ঘুরে ঘরে ফিরে
ভাবলাম.. সুখ দুখ মায়া এইতো
মিছে হাটে ঘাটে ঘরে সুখ সেইতো..

০৭.০২.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)