পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আত্মার আকুতি (মোঃ রহমত আলী)

ছবি
আত্মার আকুতি ============== মোঃ রহমত আলী ============== হে প্রভু — কেন বানালে আমায় না-হয়.. ঘাসফুলই বানাতে যদি তাও না.. তবে খাঁচায় বন্দী কোনো পাখিই বানাতে। হে প্রভু — ভালোই হতো যদি আমায় পদ্মফুল বা জলে ভাসা.. কচুরিপানাই বানাতে। হে প্রভু — আরো ভালো যদি আমায় মরুরবুকে কোনো বৃক্ষ বানাতে.. নয়তো মৌমাছি কিংবা তোমার জিকিররত পিঁপড়াই বানাতে। হে প্রভু — এ দুনিয়ায় না পাঠিয়ে আমায় প্রজাপতি বানিয়েই পাঠাতে তা-না-হলেও কোনো পাহাড়ের এক টুকরো পাথরই বানাতে। হে প্রভু — ক্ষমা চাই ক্ষমা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানালেও মানুষের মতো না বানিয়ে যদি আমায় ইনসানই বানাতে।। ২০.০৬.২০২৬

মহারাজা (মোঃ রহমত আলী)

ছবি
মহারাজা ============== মোঃ রহমত আলী ============== রাজা রাজা মহারাজা উজির-নাজির বাজায় বাজা এই সে গুণ সেই সে গুণ আমরা আছি তাই সে রাজা। রাজা রাজা মহারাজা প্রজা বলে কোন সে রাজা কই সে নুন কই সে গুণ আমরা বানাই তাই সে রাজা। রাজা রাজা মহারাজা ফকির বলে কে সে রাজা কোথায় রাজা কেমন রাজা আমিই তো আমার মনের রাজা। রাজার রাজা মহারাজা আজ যে ফকির কাল সে রাজা হেসে বলে পাগল-বাবা কে তবে রাজার রাজা মহারাজা? ১৬.০৬.২০২৬

ব্যথার বাহার (মোঃ রহমত আলী)

ছবি
ব্যথার বাহার ============== মোঃ রহমত আলী ============== দুঃখগুলো জমতে জমতে আহা সুখ হয়ে যায় সুখ ছুঁয়ে ধরতে ধরতে দুঃখ আরো- নতুন হয়ে যায়। কষ্টগুলো হৃদয়ে দাফন মুখে হাসি আপনা-আপন ব্যথার বাহার কম কাহার অন্তরে হায়্ কথার পাহাড়। সুখ তাও থাক হাসি-মুখে দুঃখ যত- সব মনে মনে কষ্টের ভাগ নিজেতেই থাক ব্যথা সবার- এক সমান খাক। ০৬.০৬.২০২৬