আত্মার আকুতি

আত্মার আকুতি
==============
মোঃ রহমত আলী
==============
হে প্রভু — কেন বানালে আমায়
না-হয়.. ঘাসফুলই বানাতে
যদি তাও না.. তবে
খাঁচায় বন্দী কোনো পাখিই বানাতে।

হে প্রভু — ভালোই হতো
যদি আমায় পদ্মফুল বা
জলে ভাসা.. কচুরিপানাই বানাতে।

হে প্রভু — আরো ভালো
যদি আমায় মরুরবুকে
কোনো বৃক্ষ বানাতে.. নয়তো
মৌমাছি কিংবা তোমার
জিকিররত পিঁপড়াই বানাতে।

হে প্রভু — এ দুনিয়ায়
না পাঠিয়ে আমায়
প্রজাপতি বানিয়েই পাঠাতে
তা-না-হলেও কোনো পাহাড়ের
এক টুকরো পাথরই বানাতে।

হে প্রভু — ক্ষমা চাই ক্ষমা
সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানালেও
মানুষের মতো না বানিয়ে
যদি আমায় ইনসানই বানাতে।।

২০.০৬.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)