পোস্টগুলি

নভেম্বর ১০, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কৌশল (মোঃ রহমত আলী)

ছবি
কৌশল ============== মোঃ রহমত আলী ============== আদুরে বাদুড়ের গলায় বেঁধে দাও ঘন্টা, লুটে খাও সব গাছের পাকা ফল-টা; কাঠবিড়ালীর ভাগে যদি জুটে আঁটি-টা, হুতুম-পেঁচার চাহনিতে যে করুন পিপাসা, মলিন কন্ঠে কাঁদছে, কাকের ছানা-টা, ময়ূর থামালো নাচ, দেখে তার পা-টা, কৌশল জানে ভালো, শিকারি বাঘ-টা। কালোমুখো বানরের উৎফুল্ল হাসি-টা; জঙ্গলে বিদ্যমান শৃঙ্খলা আর কৌশল, সভ্য দেশে-দেশে তারও অধিক চলছে - উশৃঙ্খল নৃশংসতার কূটকৌশলী চলন। খুলে দাও বিড়ালের গলায় বাঁধা ঘন্টা-টা, দায়িত্ব পালন কোথায় করেছে সব-টা ? ইঁদুর তো ঠিকই চুরি করে নিচ্ছে লুটে, কৃষকের ঘাম ঝরানো ক্ষেতের ফসল-টা। চতুর ইঁদুরের চালে, শিকার খরগোশ-টা, উদ্দাম উৎসব পালনে শিয়ালের দল-টা। হাতি দেখায় দাঁত, লুকায়িত তার জিভ-টা, বড় মাছে খেয়ে হজম, ছোট সব মাছ-টা; দেখো চশমার আড়ালের কালো চোখ-টা - মনে হয় কতই না কত উদার মানবিক, তবে তা আসলেই ভয়ানক কু-কৌশলী ॥ ১০.১১.২০২৩