কৌশল (মোঃ রহমত আলী)
কৌশল
==============
মোঃ রহমত আলী
==============
আদুরে বাদুড়ের গলায় বেঁধে দাও ঘন্টা,
লুটে খাও সব গাছের পাকা ফল-টা;
কাঠবিড়ালীর ভাগে যদি জুটে আঁটি-টা,
হুতুম-পেঁচার চাহনিতে যে করুন পিপাসা,
মলিন কন্ঠে কাঁদছে, কাকের ছানা-টা,
ময়ূর থামালো নাচ, দেখে তার পা-টা,
কৌশল জানে ভালো, শিকারি বাঘ-টা।
কালোমুখো বানরের উৎফুল্ল হাসি-টা;
জঙ্গলে বিদ্যমান শৃঙ্খলা আর কৌশল,
সভ্য দেশে-দেশে তারও অধিক চলছে -
উশৃঙ্খল নৃশংসতার কূটকৌশলী চলন।
খুলে দাও বিড়ালের গলায় বাঁধা ঘন্টা-টা,
দায়িত্ব পালন কোথায় করেছে সব-টা ?
ইঁদুর তো ঠিকই চুরি করে নিচ্ছে লুটে,
কৃষকের ঘাম ঝরানো ক্ষেতের ফসল-টা।
চতুর ইঁদুরের চালে, শিকার খরগোশ-টা,
উদ্দাম উৎসব পালনে শিয়ালের দল-টা।
হাতি দেখায় দাঁত, লুকায়িত তার জিভ-টা,
বড় মাছে খেয়ে হজম, ছোট সব মাছ-টা;
দেখো চশমার আড়ালের কালো চোখ-টা -
মনে হয় কতই না কত উদার মানবিক,
তবে তা আসলেই ভয়ানক কু-কৌশলী ॥
১০.১১.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥