পোস্টগুলি

নভেম্বর ১৫, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তবুও কী সুখী মোরা? ( মোঃ রহমত আলী )

ছবি
তবুও কী সুখী মোরা? ================ মোঃ রহমত আলী ================ আছি আমরা দিনরাত সুখের তালাশে! দুঃখ কষ্ট কিন্তু আমাদের চারপাশে রহিমের চাকরি’টা চলে গেলো আজ আলেয়ার ঘরেও জ্বলেনি চুলো’টা আজ করিমের ভাঙা ঘর উড়াইয়া নিলো ঝড়। তবুও রাতদিন আছি মোরা নিজের কান্না লয়ে। আছি আমরা সারাবেলা নিজেরই সুখে মত্ত! ফকিরের গাঠরি-টা চুরি হয়ে গেলো পাগলের জটা-টাও জোর করে কাটা হলো পাগলীটাকেও কারা যেন ছাড়েনি ভোগ করিতে মা তার বাছাটাকে ডাস্টবিনে ফেলে গেলো ভাই হয়ে ভাইকে খুন করে দিলো। তবুও.. সুখে অন্ধ মোরা দেখিনা দুচোখে দুঃখ কারো। আছি আমরা সবে নিজু নিজু সুখের খোঁজে! ফুটপাতে ঘুমায় যে বৃদ্ধ একদা ছিল সে বালক ছিনতাই হয়ে গেলো কারো মাল এক ঝলকে ঝরে-গেল কত-শত প্রাণ দুর্ঘটনার এক পলকে হত্যা হয় রোজ নির্মমভাবে কেউ-না-কেউ তো। তবুও মোরা শুধুই আজি নিজের সুখের ধ্যানে! আছি আমরা নিজেরাই নিজের সুখে মগ্ন! এদিকে কার যেন বেওয়ারিশ লাশটা - বেশ ক’দিন ধরেই পড়ে আছে মর্গে। ওদিকে কিছু ডাক্তার ও নার্সদের - অমানবিক দায়িত্বজ্ঞানহীন অবহেলা আর - দুর্ব্যবহারে রোগীসহ স্বজনেরা বঞ্চিত - সেবা হতে.. সীমাহীন দুর্ভোগে অসহায়। তবুও কী খু...