গ্রাস - ( মোঃ রহমত আলী )
গ্রাস - ============== মোঃ রহমত আলী ============== চোখ ঠিকই আছে.. শুধু দৃষ্টি নেই; অন্ধকার মগজ মহাজ্ঞানী বিশ্বপণ্ডিত! মাতাল শকুন.. শিরায় উপশিরায় ঘুরছে– জিহ্বায় প্রচণ্ড ক্ষুধা, ফুল-পাথরেরও রক্ষা নেই। বিকৃত মস্তিষ্ক.. একাধারে গ্রাস করছে; বিস্ফোরিত আগ্নেয়গিরির লাভা হয়ে– প্রতিনিয়ত কাদামাটি থেকে জীবন্ত ঘাস! অতঃপর.. বিশ্বের একএকটি মানচিত্রটাও। মোটেও মায়া নেই.. আহত হরিণের প্রতি; না আছে ভালোবাসা, না অনুশোচনা; না কোনো পরোয়া মহাকাল শেষে বিচার দিবসের! বাতিঘর ঘরে ঘরে.. তবে কোথাও আলো নেই। ১০.০১.২০২৬