গ্রাস - ( মোঃ রহমত আলী )

গ্রাস -
==============
মোঃ রহমত আলী
==============
চোখ ঠিকই আছে.. শুধু দৃষ্টি নেই;
অন্ধকার মগজ মহাজ্ঞানী বিশ্বপণ্ডিত!
মাতাল শকুন.. শিরায় উপশিরায় ঘুরছে–
জিহ্বায় প্রচণ্ড ক্ষুধা, ফুল-পাথরেরও রক্ষা নেই।

বিকৃত মস্তিষ্ক.. একাধারে গ্রাস করছে;
বিস্ফোরিত আগ্নেয়গিরির লাভা হয়ে–
প্রতিনিয়ত কাদামাটি থেকে জীবন্ত ঘাস!
অতঃপর.. বিশ্বের একএকটি মানচিত্রটাও।

মোটেও মায়া নেই.. আহত হরিণের প্রতি;
না আছে ভালোবাসা, না অনুশোচনা;
না কোনো পরোয়া মহাকাল শেষে বিচার দিবসের!
বাতিঘর ঘরে ঘরে.. তবে কোথাও আলো নেই।

১০.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)