পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মঞ্জিল (মোঃ রহমত আলী)

ছবি
মঞ্জিল ============== মোঃ রহমত আলী ============== মঞ্জিল এক রাস্তা একাধিক মক্কা বহুদূর কাবা দিলে মওজুদ। নিয়ত এক খায়েশ অধিক সিজদায় পথিক কবে দিদার ময়স্সর? মাকসাদ এক মাতলাব হাজার নাফস কো মার মুরাদ হো কামিয়াব। ২৭.০৭.২০২৬

আজ রাতের ঘুম (মোঃ রহমত আলী)

ছবি
আজ রাতের ঘুম ============== মোঃ রহমত আলী ============== আজ রাতের ঘুম আর নাও ভাঙতে পারে, আফসোসে লাভ নেই কোনো.. জেগে উঠবোই হাশরের ময়দানে। ইনসাফ ঠিকই হবে আমলের হিসেবে, হয় আগুনে.. নয় গুলবাগে। আজ রাতে ঘুমের আগেই তওবা করে নাও মন, সকাল তোমার.. কবে হবে কেমন..? ২৩.০৭.২০২৬

চেনাকে চিনে চল (মোঃ রহমত আলী)

ছবি
চেনাকে চিনে চল ============== মোঃ রহমত আলী ============== এক নদী শত ঘাট মানুষেও বহু জাত আজ রাত কাল প্রভাত। এক মনে কত ভেদ মানুষে বহু ভেদাভেদ ভালো মন্দের নেই শেষ। এক গাছে কত ফল মানুষের মনে ছল চেনাকে আরো চিনে চল। ২২.০৭.২০২৬

জয় কার? (মোঃ রহমত আলী)

ছবি
জয় কার? ============== মোঃ রহমত আলী ============== মিথ্যা বড়ো মধুর সত্য টক ঝাল কটু চোখ-কান খুললেই জ্ঞান। মিথ্যার দলবল ভারি সত্য হাটে ভাঙে হাড়ি আবেগ-বিবেকেই বিচার। মিথ্যার জয়জয়কার সত্যের বিজয়-মালা সত্যটা সত্যেই মিথ্যাটা মিথ্যাই। ১৯.০৭.২০২৬

তা-ধিন তা-ধিন (মোঃ রহমত আলী)

ছবি
তা-ধিন তা-ধিন ============== মোঃ রহমত আলী ============== তা ধিন- ধিন ধিন গেয়ে গান অনন্য ঢোল-তবলা ধন্য। ধিন ধিন- তা ধিন ঢোলের তালে মিলে আহা সুর কী সুমধুর। তা ধিন- ধিনা ধিন সুরে-সুরে বাঁশি বাজে মনে-মনে জাগে সুর। ধিনা ধিন- তা ধিন তবলার মধুর তালে নাচে মন তালে-তালে। ১৯.০৭.২০২৬

اردو شاعری۔

ছবি
صبح ابھی دور ہے  شام ابھی آندھی ہے  رات ابھی باقی ہے۔ ( محمد رحمت علی ) 17.07.2026 : উর্দু উচ্চারণ সুব্হ্ আভী দূর হ্যায়  শাম্ আভী আনধী হ্যায়  রাত্ আভী বাকী হ্যায়। : বাংলা অনুবাদ সকাল এখনো দূরে আছে সন্ধ্যা এখনো ঝড় (ঝঞ্ঝাবিক্ষুব্ধ) আছে রাত এখনো বাকি আছে। মোঃ রহমত আলী ১৭.০৭.২০২৬ ​غم نہیں مجھے کوئی تیرے اس ستم پہ خوش نصیبی اب کے جو راستہ دکھلایا تو نے مسکراؤں اپنے قتلِ خونِ جگر پہ ۔ ( محمد رحمت علی ) 15.07.2026 উর্দু উচ্চারণ : গাম্ নাহিঁ মুঝে কোঈ তেরে ইস সিতাম্ পে  খুশ-নাসীবি আব কে জো রাস্‌তাহ্ দিখলায়া তূনে  মুস্কুরাউঁ আপনে কাত্‌লে-খূনে-জিগার পে। বাংলা অনুবাদ : কোনো দুঃখ নেই আমার তোমার এই অত্যাচারে, সৌভাগ্য এবার যে (আসল) পথটি দেখালে তুমি, হাসছি নিজের কলিজার রক্তের খুনের (ধ্বংসের) ওপর।” মোঃ রহমত আলী ১৫.০৭.২০২৬ اشارہ ادھر ہے پر نظارہ اُدھر ہے تراشا نگاہ ہے پر پیاسا سمندر ہے۔ (محمد رحمت علی) 20.05.226 উর্দু উচ্চারণ :   ​ইশারা ইধার হ্যায় পার নাজারা উধার হ্যায় তরাশা নিগাহ হ্যায় পার পিয়াসা সামান্দার হ্যায়। বাংলা অনুবাদ :    ​ইশ...

ধুর (মোঃ রহমত আলী)

ছবি
ধুর ============== মোঃ রহমত আলী ============== ধুর বাকি আর ক’দিন চলছে চলেই যাবে ছায়ার জন্য ছাই মিছে মায়া! ধুর বেকার সুখের আশা দুঃখটাই আপন লেখা আয়নার ভেতর চাঁদ দেখা! ধুর বোকার স্বর্গে বাস সূর্যের খোঁজে অন্ধ আজ পথের পাথরে সাজানো তাজ! ধুর স্বপ্নগুলোই বৃথা বাস্তবে নক্ষত্র ধরা ধুলা যত্তসব ধোঁয়া ধোঁয়া ধোঁকা! ১৭.০৭.২০২৬

হে মজলুম (মোঃ রহমত আলী)

ছবি
হে মজলুম ============== মোঃ রহমত আলী ============== হে মজলুম, উঠে দাঁড়াও, হাল ধরো, পাল তোলো, হিম্মত করে এগিয়ে চলো, তুমিই হবে সময়ের শ্রেষ্ঠ বীর। হে মজলুম, নও তুমি মুজরিম, হিকমত ধরে, হিম্মত করে, চলো হক পথে সৎভাবে, তুমিই পারবে প্রতিবাদ করতে। হে মজলুম, হও আগুয়ান, বেঁধে বুকে বল, মুছে আঁখিজল, রুখে দাও জালিমের জুলুম, তুমিই পারবে প্রতিরোধ করতে। হে মজলুম, নও তুমি দুর্বল, ভয় নেই, ডর নেই, জয় তোমার, ভেঙে দাও অন্যায়ের শৃঙ্খল, তুমিই হবে একদিন বিজয়ী। ১৬.০৭.২০২৬

জেগে আছি জেগে রবো (মোঃ রহমত আলী)

ছবি
জেগে আছি জেগে রবো =================== মোঃ রহমত আলী =================== আমি জেগে আছি জেগে রবো, চিরনিদ্রার আগ পর্যন্ত। আমি লড়াকু, লড়ে যাবো আজীবন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে জীবনপ্রদীপ নিভে যাওয়া পর্যন্ত। আমি হুংকার দিয়ে বলে যাবো সদা সত্য, জান যদি যায় তবে যাক; আমি লিখে যাবো তবু চোখে দেখা সত্য। আমি মিথ্যার কাছে হেরে গেলেও করবো না কভু জালিমের কাছে মাথা নত। আমি সত্যের তুলিতে এঁকে যাবো মজলুম হয়েও জুলুমের প্রতিবাদী গল্প। পরোয়া করি না আমি কোনো হামলা-মামলা, সততাই সাথী মোর শেষ নিঃশ্বাস অবধি। ১৪.০৭.২০২৬

আমার আমি কই? (মোঃ রহমত আলী)

ছবি
আমার আমি কই? =============== মোঃ রহমত আলী =============== ধার্মিকও নই অধার্মিকও নই ধর্ম মতে আমার কর্ম কই? স্থায়িত্বও নেই অস্থায়িত্বও নেই অস্তিত্ব যা আমার তা কই? অহিংসাবাদীও নই হিংসাপরায়ণও নই ন্যায়নীতি যা আমার কই? ধৈর্যশীলও নই অধৈর্যশীলও নই সহনশীলতা আমার কই? দায়িত্বশীলও নই দায়িত্বহীনও নই দায়-দায়িত্ব যা আমার কই? কৃতজ্ঞও নই অকৃতজ্ঞও নই কৃতজ্ঞতা যা আমার কই? স্বার্থহীনও নই স্বার্থপরও নই পরোপকারিতা আমার কই? স্বাধীনও নই পরাধীনও নই  স্বকীয়তা যা আমার কই? মানবিকও নই অমানবিকও নই মনুষ্যত্ব যা আমার কই? আমিও নেই তুমিও নেই আমাদের আমিটা কই? ০৯.০৭.২০২৬

গোল (মোঃ রহমত আলী)

ছবি
গোল ============== মোঃ রহমত আলী ============== এ কী হট্টগোল বড্ড গণ্ডগোল দাদুর টাকে পড়ল ফুটবল। আহা লাল কার্ড বাহ্ হলুদ কার্ড দাদু রেগে মারলো বল। গোল গোল গোল দাদুর হেডে গোল বিশ্বকাঁপানো ফুটবল। ০৭.০৭.২০২৬

হাঁক (মোঃ রহমত আলী)

ছবি
হাঁক ============== মোঃ রহমত আলী ============== কথায় কথায় লাফালাফি, তালে তালে নাচানাচি! গোয়াল ঘরে ছাগল বেঁধে, পাগল হয়ে মাতামাতি। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, হাতির হলো কবে শিং! জেগে জেগে স্বপ্ন হাজার, ঘুমের ঘোরে সোনার ডিম। সোনার হরিণ, সোনার হরিণ, আবোল-তাবোল বাড়াবাড়ি! বড্ড বেশি কাড়াকাড়ি, তা ধিন- ধিনা ধিন- তা ধিন। বাহ্ অকারণে হাসাহাসি, কারণ পেলেই দাপাদাপি! ঘরের ঘোড়া ভুখা রেখে, পরের মহিষ হাঁকাহাঁকি। ০৬.০৭.২০২৬

চুপ (মোঃ রহমত আলী)

ছবি
চুপ ============== মোঃ রহমত আলী ============== বারংবার একই মেঘ, মাথার ওপর ঘোরে! অশ্রু শুকাতেই, রক্তচক্ষু; ঘেরে ফের। বারংবার একই চোট, হাসি মুচকি; ক্ষত এঁটে! বরঞ্চ এই ভালো, বুঝেশুনে চিনে চুপ। ২৬.০৬.২০২৬ শুক্রবার ১০ই মহররম ১৪৪৮ হিজরী।

সীমা – (মোঃ রহমত আলী)

ছবি
সীমা  ============== মোঃ রহমত আলী ============== আমি নিজে নিজেও চলি, দুনিয়াও আমায় চালায়, ন্যায়-অন্যায়, নিয়ম-অনিয়ম ভেদে। মালিক ছাড় দিয়ে সবই দেখছেন, তবে নিশ্চয়ই ছেড়ে দেবেন না। বাল্যকাল হতে আজ অবধি, চাঁদটা আমার সাথেই হাঁটছে, জলে-স্থলে, সর্বত্রই আপন মাত্রায়! নির্ধারিত সীমা অতিক্রম নিষিদ্ধ, তা সত্ত্বেও নির্বিঘ্নে সীমা লঙ্ঘন চলছে। ০১.০৭.২০২৬