সীমা – (মোঃ রহমত আলী)
সীমা –
==============
মোঃ রহমত আলী
==============
আমি নিজে নিজেও চলি,
দুনিয়াও আমায় চালায়,
ন্যায়-অন্যায়, নিয়ম-অনিয়ম ভেদে।
মালিক ছাড় দিয়ে সবই দেখছেন,
তবে নিশ্চয়ই ছেড়ে দেবেন না।
বাল্যকাল হতে আজ অবধি,
চাঁদটা আমার সাথেই হাঁটছে,
জলে-স্থলে, সর্বত্রই আপন মাত্রায়!
নির্ধারিত সীমা অতিক্রম নিষিদ্ধ,
তা সত্ত্বেও নির্বিঘ্নে সীমা লঙ্ঘন চলছে।
০১.০৭.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥