পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কে ভাগীদার? (মোঃ রহমত আলী)

ছবি
কে ভাগীদার? =============== মোঃ রহমত আলী =============== বাবা-মায়ের সম্পদের ভাগ সন্তানের; কর্মের ভাগ কার? ঘুষ, দুর্নীতি, অনিয়ম, প্রতারণা ও মিথ্যাচারে অর্জিত; সে পাপের কে ভাগীদার? অসৎ পথের রোজগারে জবাবদিহি তোমার। জন্মের ভাগী মা-বাপ, কর্মের ভাগী নয়; তোমার কর্মের তুমিই ভাগীদার। হিসাব দিতে বাধ্য তুমি কড়ায়-গণ্ডায় আজ নয়তো কাল। ২৮.০৯.২০২৬

ছায়া (মোঃ রহমত আলী)

ছবি
ছায়া ============== মোঃ রহমত আলী ============== ছায়া কখনো ছেড়ে যায় না, শুধু আড়াল হয়; তবে হ্যাঁ, বটবৃক্ষের ছায়াটাও চিরকাল থাকে না; একসময় হারিয়ে যায়, তখনই অমূল্য ছায়াটার মূল্য বোঝা যায়! এ এক অদ্ভুত মায়া, তাই না! যার নাম ছায়া, দেখাও যায়, সাথেও থাকে, তবে কখনো ছোঁয়া যায় না; কিন্তু কবর পর্যন্ত ঠিকই যায়। ২৫.০৯.২০২৬

অতঃপর ফয়সালা

ছবি
অতঃপর ফয়সালা ================ মোঃ রহমত আলী ================ অচিরেই পরীক্ষা শেষ হবে, শুরু হবে অপেক্ষা, তারপর পুনরুত্থান শেষে ফলাফল ঘোষণা! কারো ডান হাতে সামনে থেকে, কারো বাম হাতে পেছন থেকে, সবাই পেয়ে যাবে সম্মুখে খোলা, নিজ নিজ কর্মের আমলনামা। তিল তিল হিসাব শেষে, সত্য উন্মোচিত হয়ে.. অতঃপর ইনসাফের সাথে ফয়সালা! অবসান দীর্ঘ প্রতীক্ষার, তারপর নির্ধারিত দরজা দিয়ে প্রবেশ। ১১.০৯.২০২৬

সময় ঘনিয়ে আসছে (মোঃ রহমত আলী)

ছবি
সময় ঘনিয়ে আসছে ================ মোঃ রহমত আলী ================ হিসাবের কাল ক্রমশ ঘনিয়ে আসছে, অন্তিম যাত্রা শেষে ফের জেগে ওঠা! তপ্ত ময়দানে ফয়সালা পর্যন্ত অপেক্ষা, যার যেমন কর্ম তা থেকেই হিসেব, অতঃপর নির্ণয় হবে কার কোথায় ঠাঁই। সূর্য উদয় হয়েছে বহুকাল আগে, এখন সময় সন্নিকটে অস্ত যাওয়ার। ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও যেকোনো সময় বিদায় লগ্ন; প্রস্তুত রও প্রস্তুতি সম্পন্ন করে, নয়তো পস্তাতে হবে অনন্তকাল। এখনও সময় থাকতে যদি, দুনিয়াবি মোহ থেকে বেরিয়ে আসা না হয়, মওকা হারালে পরিণাম হবে ভয়াবহ। ০৯.০৯.২০২৬

খাক (মোঃ রহমত আলী)

ছবি
খাক ============== মোঃ রহমত আলী ============== দেহের যত্ন করছো, খুব ভালো, তবে একটু আত্মারও যতন নাও। দেহ তো ক্ষয়ে যাবে, পচে যাবে, মাটিতে মিশে খাক হয়ে — নিঃশেষ হবে যদি না থাকে রূহ! দেহের যত্নে মশগুল থেকে কী লাভ! কতো ময়লা দেহের ভেতর-বাহির, তাও সকাল সন্ধ্যা রূপে মাগরুর কেন? সেজেগুজে সাধু, ধোঁকা দাও কাকে বাবু, ধুলো তোমারই চোখেমুখে — দেহ কাদা, মন মাটি, ভেবে তুমি হও খাঁটি। ০৭.০৯.২০২৬

গন্তব্য (মোঃ রহমত আলী)

ছবি
গন্তব্য =============== মোঃ রহমত আলী =============== পথ বন্ধ হলে রাস্তা খুলে যায়, রাস্তা ভুলে গেলে চোখ খুলে যায়, চোখ বন্ধ করে দেখলে গন্তব্য দেখা যায়। ঝড় উঠলে বহু পাতা ঝরে যায়, আশ্রয় থেকেও আশ্রম ভেঙে যায়, তুফান থেমে গেলে কত দরদী চেনা যায়। সূর্য ডুবে গেলে ছায়া খোয়া যায়, আলো খুঁজে পেলে মেঘ কেটে যায়, সময়ের হাওয়ায় পথের দিশাও বদলে যায়। মুখ খুললে মুখোশ খুলে যায়, চুপ থাকলে আরও রূপ দেখা যায়, মুখ চিনে নিলে চলার পথ সহজ হয়ে যায়। ০৩.০৯.২০২৬