গন্তব্য (মোঃ রহমত আলী)
গন্তব্য
===============
মোঃ রহমত আলী
===============
পথ বন্ধ হলে রাস্তা খুলে যায়,
রাস্তা ভুলে গেলে চোখ খুলে যায়,
চোখ বন্ধ করে দেখলে গন্তব্য দেখা যায়।
ঝড় উঠলে বহু পাতা ঝরে যায়,
আশ্রয় থেকেও আশ্রম ভেঙে যায়,
তুফান থেমে গেলে কত দরদী চেনা যায়।
সূর্য ডুবে গেলে ছায়া খোয়া যায়,
আলো খুঁজে পেলে মেঘ কেটে যায়,
সময়ের হাওয়ায় পথের দিশাও বদলে যায়।
মুখ খুললে মুখোশ খুলে যায়,
চুপ থাকলে আরও রূপ দেখা যায়,
মুখ চিনে নিলে চলার পথ সহজ হয়ে যায়।
০৩.০৯.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥