মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)
মন্ত্রতন্ত্র
==============
মোঃ রহমত আলী
==============
মন্ত্রী জানে তন্ত্র
রাজা জানে মন্ত্র
দেশে দেশে গণতন্ত্র।
মন্ত্রক জুড়ে মন্ত্রণ
মস্তক জুড়ে কুমন্ত্র
জনমনে জ্বলে যন্ত্রণা।
প্রজা চায় অন্ন
রাজা চায় অনন্য
পরিশেষে প্রজাতন্ত্র।
রাজা হলো ধন্য
প্রজা হলো নগণ্য
কী শিক্ষা নবপ্রজন্ম!
মুখে মুখে মন্ত্র
মনে মনে তন্ত্র
তলে তলে ষড়যন্ত্র।
শাস্ত্রে ন্যায়মন্ত্র
রাজ্যে ভ্রষ্টতন্ত্র
কাজে-কর্মে মন্ত্রতন্ত্র।
আইনে তন্ত্র
কানুনে মন্ত্র
বিধান ভেঙে তন্ত্রমন্ত্র।
শাসনে একতন্ত্র
শোষণে স্বৈরতন্ত্র
জনগণের শোকতন্ত্র।
নামে গণতন্ত্র
চলে লোকতন্ত্র
মূলমন্ত্র ব্যক্তিতন্ত্র।
রাজ্য বড়ো যন্ত্র
রাজা বড়ো তন্ত্র
রাজকার্যে রাজতন্ত্র।।
০৫.০৫.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥