পোস্টগুলি

নভেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক থেকে কবি –মোঃ রহমত আলী

ছবি
ক থেকে কবি ================ মোঃ রহমত আলী ================ ঠিকঠাক শব্দার্থই জানি না, জানবোই বা কী করে! এখনো যে শব্দের সঠিক উচ্চারণই শিখিনি। বাক্যগঠন তো দূরের কথা, ক থেকে কবিতা, ক থেকে কবি হয়ে যাই। ব থেকে বোকা, ব থেকে বকবক করে যাই। ত থেকে তালহীন তার ছেঁড়া তানপুরা বাজাই। আর কাব্য, সে তো অনেক সুদূরের কথা, বাগধারাটাও যা আমার আয়ত্তে মোটেও নেই। বর্ণমালাগুলো তো ঠিকই ছিল, কিন্তু ব্যাকরণ অতটা সহজ ছিল না; সারাংশ আমার বুঝে আসেনি, আর ভাবসম্প্রসারণ এমনিতেই গুলিয়ে ফেলি। কখনো রামায়ণ পড়িনি, তবে শুনেছি, শোনা কথা কী আর খুলে বলা যায়! যদিও রাজমহলে কোনোদিন যাইনি, তবে রাজার রাজ্যে আছি, প্রজা আমিও। ০৩.১১.২০২৬

কাকে আর কী বলবো! –মোঃ রহমত আলী

ছবি
কাকে আর কী বলবো! =================== মোঃ রহমত আলী =================== কাকে আর কী বলবো! মহা-স্বর্গে থেকেও যখন একটা লোভ সামলাতে পারিনি। তাই এসেছি এ দুনিয়ার গোলকধাঁধায়; একটা ঘোড়ার ডিম তালাশ করতে। এখন এসেই পড়েছি যখন হিরামন উড়ু উড়ু নাজুক প্রাণপাখি নিয়ে, তবু নিভু-নিভু প্রদীপেই খুঁজে ফিরি যেতে যেতে পৃথিবীজুড়ে সোনার হরিণ। কাকে আর কী বলবো! কথা সত্য, গাধার তো আর শিং হয় না। তবে আমি কিন্তু ঠিকই দেখেছি গাধার শিং ন্যায়পরায়ণ কর্তব্যবান দায়িত্বশীলের মাথায়। পিঁপড়াও সাঁতার জানে, আমিও জানি, পিঁপড়া সাঁতরে নদী পার হয়ে যায়; আর আমি ডুবে যাই সাঁতার জেনেও। ০২.১১.২০২৬