কাকে আর কী বলবো! –মোঃ রহমত আলী
কাকে আর কী বলবো!
===================
মোঃ রহমত আলী
===================
কাকে আর কী বলবো!
মহা-স্বর্গে থেকেও যখন একটা
লোভ সামলাতে পারিনি।
তাই এসেছি এ দুনিয়ার গোলকধাঁধায়;
একটা ঘোড়ার ডিম তালাশ করতে।
এখন এসেই পড়েছি যখন হিরামন
উড়ু উড়ু নাজুক প্রাণপাখি নিয়ে,
তবু নিভু-নিভু প্রদীপেই খুঁজে ফিরি
যেতে যেতে পৃথিবীজুড়ে সোনার হরিণ।
কাকে আর কী বলবো!
কথা সত্য, গাধার তো আর শিং হয় না।
তবে আমি কিন্তু ঠিকই দেখেছি গাধার শিং
ন্যায়পরায়ণ কর্তব্যবান দায়িত্বশীলের মাথায়।
পিঁপড়াও সাঁতার জানে, আমিও জানি,
পিঁপড়া সাঁতরে নদী পার হয়ে যায়;
আর আমি ডুবে যাই সাঁতার জেনেও।
০২.১১.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥