অতঃপর ফয়সালা
অতঃপর ফয়সালা ================ মোঃ রহমত আলী ================ অচিরেই পরীক্ষা শেষ হবে, শুরু হবে অপেক্ষা, তারপর পুনরুত্থান শেষে ফলাফল ঘোষণা! কারো ডান হাতে সামনে থেকে, কারো বাম হাতে পেছন থেকে, সবাই পেয়ে যাবে সম্মুখে খোলা, নিজ নিজ কর্মের আমলনামা। তিল তিল হিসাব শেষে, সত্য উন্মোচিত হয়ে.. অতঃপর ইনসাফের সাথে ফয়সালা! অবসান দীর্ঘ প্রতীক্ষার, তারপর নির্ধারিত দরজা দিয়ে প্রবেশ। ১১.০৯.২০২৬