অন্ধ স্বার্থ
অন্ধ স্বার্থ ============== মোঃ রহমত আলী ============== হাওয়ার সঙ্গে প্রচুর ধুলো উড়ছে, নিরপেক্ষ দৃষ্টিতে নেই কোনো সমতা। চোখে সাজানো সম্প্রীতির অভিনয়, হার মানা স্বজনপ্রীতিতে দায়বদ্ধতা। অরণ্য সবুজের ছায়ায় আজও সজীব; মানুষ নীতিতে আজ বড়ই আজিব। সূর্যের ক্ষুধা নেই তবু জল শুকিয়ে যায়, মেঘের স্বার্থ নেই তবু বর্ষা ঝরে ধরায়, মানুষের স্বার্থ ফুরাতেই অপরূপ রূপ দেখায়। হাওয়া থেমে নেই, নিজ গতিতেই বহমান, সময়ের মতই নিয়মের নীতিতে শৃঙ্খল। তবু ধোঁয়াশায় যাত্রী অবিরত ছুটছে - প্রার্থনার অবসর হারিয়ে স্বর্গরাজ্যে। নীতিভ্রষ্ট মানুষ আজ মানুষের মর্যাদা - বিনষ্ট করেই চলছে প্রতিনিয়ত অন্ধ স্বার্থে। সমাজও অবৈধকে কখনো দেয় বৈধতা! তাইতো নম্রতার গলা চেপে বাঁচে উগ্রতা, সন্ন্যাসীও নীতি ভেঙে মেনে নেয় বাস্তবতা। ১২.০২.২০২৬