দর্পণ (মোঃ রহমত আলী)
দর্পণ ============== মোঃ রহমত আলী ============== আগুন পারে, জ্বালিয়ে ছাই করতে, পানি জানে নিভিয়ে দিতে। ভাবো, আগুন হবে নাকি পানি? পাহাড় অটল, সমুদ্র উদার, তবে করে না হুকুমের খিলাফ। ভাবো, কে কতটা দায়িত্বশীল? সাত জমিন, সাত আসমান, হাওয়া উন্মুক্ত সদা বহমান। ভাবো, কে কৃতজ্ঞ ও চিন্তাশীল? ছায়া বদলায়, মায়া জন্মায়, তবে মাটির ধর্ম ধৈর্য, মানে সবর। ভেবে দেখো, তবে কেন এত গর্ব? ০১.১০.২০২৬