মরা নদীর চেয়েও অনর্থক (মোঃ রহমত আলী)
মরা নদীর চেয়েও অনর্থক ===================== মোঃ রহমত আলী ===================== পর্যাপ্ত জল নেই, কোনো ঢেউ নেই, নামমাত্র স্রোতও নেই। ঠিক কিছু মানুষও হয় এরকমই, যাদের কোনো বিবেকজ্ঞান নেই, বিন্দুমাত্র মানবতাবোধও নেই! উদ্দেশ্যহীন তো কোনো সৃষ্টিই নেই, কিন্তু মনুষ্যত্বহীনদের জন্মই বোধহয় মরা নদীর চেয়েও অনর্থক। নদী মরে গেলেও রেখা থেকে যায়, তবে অমানুষ জানোয়ারগুলো মরলে কী নিয়ে যাবে আর কী রেখে যাবে? ১৪.১০.২০২৬