হে মজলুম (মোঃ রহমত আলী)
হে মজলুম
==============
মোঃ রহমত আলী
==============
হে মজলুম, উঠে দাঁড়াও,
হাল ধরো, পাল তোলো,
হিম্মত করে এগিয়ে চলো,
তুমিই হবে সময়ের শ্রেষ্ঠ বীর।
হে মজলুম, নও তুমি মুজরিম,
হিকমত ধরে, হিম্মত করে,
চলো হক পথে সৎভাবে,
তুমিই পারবে প্রতিবাদ করতে।
হে মজলুম, হও আগুয়ান,
বেঁধে বুকে বল, মুছে আঁখিজল,
রুখে দাও জালিমের জুলুম,
তুমিই পারবে প্রতিরোধ করতে।
হে মজলুম, নও তুমি দুর্বল,
ভয় নেই, ডর নেই, জয় তোমার,
ভেঙে দাও অন্যায়ের শৃঙ্খল,
তুমিই হবে একদিন বিজয়ী।
১৬.০৭.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥