পোস্টগুলি

আগস্ট ৪, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্ষতবিক্ষত কানন (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষতবিক্ষত কানন ============== মোঃ রহমত আলী ============== শহরের সজ্জিত বাগিচাগুলো বিবর্ণ প্রায়, প্রজাপতি উড়তে দেখা যায় না তেমন আর! ডাকে না কাক, ডাকে না সুরে সুরে কোকিল; গুলবাহারে অবহেলিত কতো ফুল কতো কুঁড়ি। পুষ্পগুলো অবিরত নির্যাতিত হায়্ গুলবাগে, পাখিদের কান্নায় বাতাস ভারী কানন জুড়ে! শহরের সাজ-সাজ-রব গোলকধাঁধার ন্যায়, জীবন্ত লাশ ঘুরে বেড়ায় পথে ঘাটে ফুটপাতে। অনাকাঙ্ক্ষিত নির্যাতন, অপ্রত্যাশিত হত্যা, প্রতিনিয়তই শহরজুড়ে ক্ষতবিক্ষত আর্তনাদ! অনিরাপদ আজ বাগিচা রহস্যময় রক্তস্রোতে; মেতে উঠেছে কারা গুলিস্তানের ধ্বংসলীলায়? ০৪.০৮.২০২৬