খাক (মোঃ রহমত আলী)
খাক ============== মোঃ রহমত আলী ============== দেহের যত্ন করছো, খুব ভালো, তবে একটু আত্মারও যতন নাও। দেহ তো ক্ষয়ে যাবে, পচে যাবে, মাটিতে মিশে খাক হয়ে — নিঃশেষ হবে যদি না থাকে রূহ! দেহের যত্নে মশগুল থেকে কী লাভ! কতো ময়লা দেহের ভেতর-বাহির, তাও সকাল সন্ধ্যা রূপে মাগরুর কেন? সেজেগুজে সাধু, ধোঁকা দাও কাকে বাবু, ধুলো তোমারই চোখেমুখে — দেহ কাদা, মন মাটি, ভেবে তুমি হও খাঁটি। ০৭.০৯.২০২৬