পোস্টগুলি

সেপ্টেম্বর ২৫, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছায়া (মোঃ রহমত আলী)

ছবি
ছায়া ============== মোঃ রহমত আলী ============== ছায়া কখনো ছেড়ে যায় না; শুধু আড়াল হয়— তবে হ্যাঁ, বটবৃক্ষের ছায়াটাও চিরকাল থাকে না— একসময় হারিয়ে যায়, তখনই অমূল্য ছায়াটার মূল্য বোঝা যায়! এ এক অদ্ভুত মায়া, তাই না! যার নাম ছায়া— দেখাও যায়, সাথেও থাকে, তবে কখনো ছোঁয়া যায় না; কিন্তু কবর পর্যন্ত ঠিকই যায়। ২৫.০৯.২০২৬