ছায়া (মোঃ রহমত আলী)
ছায়া
==============
মোঃ রহমত আলী
==============
ছায়া কখনো ছেড়ে যায় না;
শুধু আড়াল হয়—
তবে হ্যাঁ, বটবৃক্ষের ছায়াটাও
চিরকাল থাকে না—
একসময় হারিয়ে যায়, তখনই
অমূল্য ছায়াটার মূল্য বোঝা যায়!
এ এক অদ্ভুত মায়া, তাই না!
যার নাম ছায়া—
দেখাও যায়, সাথেও থাকে,
তবে কখনো ছোঁয়া যায় না;
কিন্তু কবর পর্যন্ত ঠিকই যায়।
২৫.০৯.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥