পোস্টগুলি

জুন ৭, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যথার বাহার (মোঃ রহমত আলী)

ছবি
ব্যথার বাহার ============== মোঃ রহমত আলী ============== দুঃখগুলো জমতে জমতে আহা সুখ হয়ে যায় সুখ ছুঁয়ে ধরতে ধরতে দুঃখ আরো- নতুন হয়ে যায়। কষ্টগুলো হৃদয়ে দাফন মুখে হাসি আপনা-আপন ব্যথার বাহার কম কাহার অন্তরে হায়্ কথার পাহাড়। সুখ তাও থাক হাসি-মুখে দুঃখ যত- সব মনে মনে কষ্টের ভাগ নিজেতেই থাক ব্যথা সবার- এক সমান খাক। ০৬.০৬.২০২৬